মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

TMC MP Suspend: ওয়াকফ বিল সংশোধনী বৈঠকে তুলকালাম! সাসপেন্ড তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়-সহ ১০ বিরোধী সাংসদ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ১২৪ সময় দেখুন



Last Updated:

TMC MP Suspend: ওয়াকফ সংশোধনী বিল ২০২৪ নিয়ে যৌথ সংসদীয় কমিটির (JPC) বৈঠকে তুলকালাম। বিরোধী দলগুলির ১০ জন সাংসদকে দিনের জন্য বৈঠক থেকে সাসপেন্ড করা হয়েছে।

কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাসপেন্ড Image: PTI

নয়াদিল্লি: ওয়াকফ সংশোধনী বিল ২০২৪ নিয়ে যৌথ সংসদীয় কমিটির (JPC) বৈঠকে তুলকালাম। বিরোধী দলগুলির ১০ জন সাংসদকে দিনের জন্য বৈঠক থেকে সাসপেন্ড করা হয়েছে।

বরখাস্ত হওয়া বিরোধী দলগুলির সাংসদদের মধ্যে রয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় (TMC), মহম্মদ জাওয়েদ (Congress), এ রাজা (DMK), আসাদউদ্দিন ওয়াইসি (AIMIM), নাসির হুসেন (Congress), মোহিবুল্লাহ (Samajwadi Party), এম. আবদুল্লাহ (DMK), অরবিন্দ সাওয়ান্ত (Shiv Sena UBT), নাদিম উল হক (TMC) এবং ইমরান মাসুদ (Congress)।

আরও পড়ুন: কবে পৃথিবী ধ্বংস হবে জানিয়ে দিলেন বিজ্ঞানীরা! বাঁচবে না কোনও প্রাণী, আর কী ঘটবে

বৈঠক থেকে বিরক্ত হয়ে বেরিয়ে আসেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সাসপেন্ডেড সাংসদ সংবাদ সংস্থা এএনআইকে বলেন, “সভায় অঘোষিত জরুরি অবস্থার মতো চলছে…চেয়ারম্যান এই বৈঠকে কারও কথা শোনেন না। (বৈঠক) নিয়ে এগিয়ে যাচ্ছেন এবং তিনি কারও কথা শোনেন না…ওনারা ভাবছেন (বিজেপি সাংসদরা) নিজেরা উপ-প্রধানমন্ত্রী এবং উপ-স্বরাষ্ট্রমন্ত্রী।” পাশাপাশি তিনি আরও বলেন “সম্পূর্ণ প্রহসন চলছে। আমাদের বলা হয়েছিল ২৪ এবং ২৫ জানুয়ারি বৈঠক হবে। এখন দেখছি আলোচনার বিষয় বদলে গিয়েছে”।

আরও পড়ুন: মুম্বইয়ে নৃশংস নির্যাতনের ঘটনা! তরুণীকে ধর্ষণ করে শরীরে ঢুকিয়ে দেওয়া হল ব্লেড, পাথর

১৯৯৫ সালের ওয়াকফ আইন অনুযায়ী, ওয়াকফ সম্পত্তি নিয়ন্ত্রণের জন্য যে নিয়মগুলি রয়েছে তা বিভিন্ন সময়ে দুর্নীতি-সহ বিভিন্ন কারণে সমালোচিত হয়েছে। ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৪ নিয়ে আলোচনা করছে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, যাতে দখলদারি, দুর্নীতি-সহ বিভিন্ন অনৈতিক বিষয়গুলির মোকাবিলা করা যায়। এবার এই বিল সংশোধনের জন্য ডাকা বৈঠকেই শুরু অশান্তি।

বাংলা খবর/ খবর/দেশ/

TMC MP Suspend: ওয়াকফ বিল সংশোধনী বৈঠকে তুলকালাম! সাসপেন্ড তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়-সহ ১০ বিরোধী সাংসদ

Next Article

Maharashtra: মহারাষ্ট্রের অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে ভয়াবহ বিস্ফোরণে মৃত ৮! হতাহত বাড়ার আশঙ্কা



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর