Last Updated:
বীরভূম: দার্জিলিং নামটার মধ্যেই একটা যেন মায়ার টান রয়েছে। যারা পাহাড় পছন্দ করেন তারা কয়েকদিনের ছুটিতেই ছুটে যান দার্জিলিং অথবা গ্যাংটক। তবে কম খরচে দার্জিলিং বেছে নেন সকলে, যা দেশের বিভিন্ন প্রান্ত তো বটেই, এমনকি বিদেশ থেকেও মানুষকে টেনে আনে এখানে। পশ্চিমবঙ্গের অন্যতম দেখার জায়গা এই দার্জিলিং।পাহাড়ি এই শহর তার সৌন্দর্যের জন্য পরিচিত। দার্জিলিং বিখ্যাত তার অপরূপ সৌন্দর্য আর চায়ের জন্য।
তবে সেই আসল দার্জিলিং ছাড়াও আমাদের রাজ্যে রয়েছে একটি মিনি দার্জিলিং রয়েছে। ভারতের একটি স্থানকে মিনি দার্জিলিং বলা হয়। বলার পিছনে যথেষ্ট কারণও রয়েছে। এই জায়গার আবহাওয়া আর্দ্র। সারাবছরই আর্দ্র একটা আবহাওয়া বিরাজ করে এখানে। প্রচুর বৃষ্টিপাতও হয় এখানে, যা এখানকার আর্দ্রতাকে বাড়াতে সাহায্য করে। ভিজে আবহাওয়ার সঙ্গে সঙ্গে শীতের সময়টা এখানে কনকনে ঠান্ডায় মোড়া থাকে।তবে এবার হয়তো ভাববেন কোথায় সেই জায়গা! বীরভূমের শেষ সীমানা ভেরাপাহাড়ি ঝাড়খণ্ড এলাকায় অবস্থিত। মুলুটি মা মৌলিক্ষার মন্দির থেকে প্রায় ২৮ কিলোমিটার দূরে অবস্থিত এটি। বীরভূমের রামপুরহাট থেকে প্রায় ৩৫ কিলোমিটারের কাছাকাছি।
আরও পড়ুনঃ পুরনো লেপ-কম্বল হবে নতুনের মতো! শীতের পোশাকও থাকবে ঝকঝকে-ঝলমলে, ১০ মিনিটেই হবে কামাল
নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এখানে হাড় হিম করা ঠান্ডা বিরাজ করে।দার্জিলিংয়ে যেমন আবহাওয়ার ছোঁয়া পাওয়া যায়,ঝারখন্ড এর এই জায়গায় প্রায় তেমনই আবহাওয়া বিরাজ করে, যা ভারতের মিনি দার্জিলিং হিসাবে আখ্যায়িত করেছে। শুধু কী তাই, এখানে চারিধারে গাছ পালা পাহাড়ে অনুভব হবে এখানে যেন বিরাজ করছে এক টুকরো দার্জিলিং।
ঝাড়খণ্ডের ভারাপাহারিকে কেবল মিনি দার্জিলিংই বলা হয় না, তার সঙ্গে একে গরীব মানুষের দার্জিলিংও বলে থাকেন অনেকে। সারাবছরই একটা নিয়ন্ত্রিত আবহাওয়া থেকে যায়। এখানের মানুষের বসবাস ও পাহাড়ি এলাকার মানুষের মতো। তাই একদিনের ছুটিতে বীরভূম এলে আপনি অবশ্যই হাতে মাত্র কিছুটা সময় নিয়ে পরিবার পরিজন নিয়ে ঘুরে আসুন এই জায়গা থেকে। আপনার মোবাইলের ক্যামেরাই এক বিশেষ জায়গা অধিকার করবে এই জায়গা এ কথা বলা যেতেই পারে।
সৌভিক রায়
Kolkata,West Bengal
January 24, 2025 9:05 AM IST
Weekend Trip: বীরভূমে দার্জিলিং! একদম সত্যি কিন্তু, দার্জিলিংয়ের সব কিছু এবার পাবেন বীরভূমের কাছেই! কোথায় বলুন তো?
Success Story: স্বামীর অত্যাচারে ছেড়েছেন শ্বশুরবাড়ি, দইবড়া বেচে মেয়েকে বড় করছেন বিজ্ঞানে স্নাতক সুনীতা