Last Updated:
বাঁকুড়া: গ্রামের রাস্তায় পাতা কুড়াতে বেরিয়ে, হাড় হিম হয়ে গেল এক গ্রামবাসীর। চোখের সামনে জ্বলজ্বল করছে মস্ত এক থাবার ছাপ। বালির উপরে স্পষ্ট দেখা যাচ্ছে সেই থাবার ছাপ। তবে কি আশেপাশেই রয়েছে পশুটি? আতঙ্ক ছড়িয়েছে বাঁকুড়ায়।
পুরুলিয়ার জঙ্গলের পর এবার বাঘের আতঙ্ক ছড়ালো দক্ষিণ বাঁকুড়ার জঙ্গলমহলে। দক্ষিণ বাঁকুড়ার জঙ্গলমহলের রানিবাঁধ ব্লকের বাগডুবি গ্রামের রাস্তায় দেখা গেল একাধিক বড় কোনও জন্তু পায়ের ছাপ।
আরও পড়ুন: বদলে গেল ৬১ বছরের ইতিহাস, আদিবাসী নেত্রী দেবলীনাকেই জেলা সম্পাদকের দায়িত্ব দিল আলিমুদ্দিন
গ্রামবাসীরা পায়ের ছাপ গুলি দেখে মনে করছেন সম্ভবত বাঘের পায়ের ছাপ হতে পারে। কারণ এত বড় জন্তুর পায়ের ছাপ এলাকায় আগে কোনও দিন দেখা যায়নি বলে গ্রামবাসীদের দাবি। গ্রামের যাতায়াতের কাচা রাস্তা জুড়ে রয়েছে ওই ছাপ গুলি। পায়ের ছাপগুলি পরপর গিয়ে জঙ্গলের দিকে চলে গিয়েছে।
আরও পড়ুন: নলেন গুড়ের সীতাভোগ! খেয়েছেন কখনও? শীতের আমেজে চেখে দেখুন স্বর্গীয় এই স্বাদ
ইতিমধ্যেই বন দফতরের পক্ষ থেকে পায়ের ছাপ গুলি পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি পায়ের ছাপ গুলিকে ডালপালা দিয়ে যত্ন করে ঢেকে রাখা হচ্ছে। পায়ের ছাপ গুলির বিষয়ে বনদফতরের পক্ষ থেকে সঠিক তথ্য জানানো হয়নি।
ঘটনাস্থলে উপস্থিত বন দফতরের আধিকারিকরা এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। তবে পায়ের ছাপ গুলি দেখে গ্রামবাসীরা যথেষ্টই আতঙ্কিত। বাড়ির গৃহপালিত পশু বাড়ির গোয়ালে বেঁধে রেখেছেন বলে গ্রামবাসীদের দাবি।
নীলাঞ্জন ব্যানার্জী
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
January 24, 2025 9:01 PM IST
South 24 Parganas News: পুলিশদের কি হাল! না পাচ্ছে পানীয় জল, না পাচ্ছে ঠিকঠাক আলো, নাজেহাল অবস্থা