মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Locals of mathabganga subdivision are terrified by the repeated attacks of wild animals

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ১০২ সময় দেখুন



Last Updated:

Wild Animal: কয়েকদিন আগে এলাকায় দাপিয়ে বেড়ায় দুই বন্য বাইসন। এবার হাতির আগমন ঘটে মাথাভাঙা মহকুমা এলাকায়। ফলে স্বভাবতই এলাকাবাসীর মধ্যে তীব্র চাঞ্চল্যের পরিবেশ রয়েছে।

হাতি উদ্ধারে ব্যস্ত বন দফতরের কর্মীরা

সার্থক পণ্ডিত, মাথাভাঙা: একের পর এক বন্য জন্তুর আগমন লেগেই রয়েছে। বর্তমান সময়ে এই কারণেই আতঙ্কিত হয়ে রয়েছেন এলাকাবাসী। কয়েকদিন আগে এলাকায় দাঁপিয়ে বেড়ায় দুই বন্য বাইসন। এবার হাতির আগমন ঘটে মাথাভাঙা মহকুমা এলাকায়। ফলে স্বভাবতই এলাকাবাসীর মধ্যে তীব্র চাঞ্চল্যের পরিবেশ রয়েছে। যদিও বন দফতরের পক্ষ থেকে পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বন্যপ্রাণ জঙ্গলে ফেরত পাঠাতে।

স্থানীয় সূত্রে জানতে পারা গিয়েছে, এলাকায় সকাল থেকেই দাঁপিয়ে বেড়ায় দুটি বাইসন। এরপর বন দফতরের দল এসে ঘুমপাড়ানি গুলি করে লোকালয় থেকে উদ্ধার করে বাইসন দুটিকে। এরপর এদিন আবার লোকালয়ে প্রবেশ করে একটি হাতি। স্থানীয় এক ব্যক্তি গোপন সরকারের বাড়িতে হানা দেয় হাতিটি। প্রায় ৪০ কেজি ধান খেয়ে নেয় হাতিটি। তবে প্রাণে বেঁচে যান পরিবারের সকলে। এরপর বন দফতরের একটি দল ঘুমপাড়ানি গুলি করে নিয়ন্ত্রণ করে হাতিটিকে।

বন্যপ্রাণ অভিজ্ঞ ব্যক্তি অর্ধেন্দু বণিক জানান, “এই সময়ে জঙ্গলে খাবারের কিছুটা অভাব থাকে। তাই ভুট্টা ও ধান খাওয়ার টানেই নিকটবর্তী চিলাপাতা এলাকা থেকে বন্যপ্রাণ প্রবেশ করে লোকালয়ে।\” বন দফতরের কোচবিহার ডিভিশনের এডিএফও বিজন কুমার নাথ জানান, “বার বার লোকালয়ে বন্যপ্রাণ প্রবেশের সমস্যা সমাধানে প্রতিনিয়ত চেষ্টা চালাচ্ছে বন দফতর। বাড়ানো হয়েছে বন্য প্রাণের ওপর বাড়তি নজরদারি।”

আরও পড়ুন : সিপাহি বিদ্রোহের স্মৃতি বুকে নিয়ে আজও উজ্জ্বল বহরমপুর ব্যারাক স্কোয়ার

তবে বার বার বন্যপ্রাণ লোকালয়ে প্রবেশ করার ঘটনায় আতঙ্কের পরিবেশ রয়েছে গোটা এলাকায়। বাইসন এবং হাতির দাপটে রীতিমত চাঞ্চল্যের মাঝে রয়েছে মাথাভাঙা মহকুমা এলাকার বাসিন্দারা। বন দফতরের কাছে দ্রুত জরুরি পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Next Article

Viral Food: তুমুল ভাইরাল এই পাহাড়ি খাবার! এবার বাড়িতেই তৈরি করুন! ফাঁস হল সিক্রেট রেসিপি



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর