Last Updated:
কলকাতা: রীতি মেনেই প্রতিবছর প্রজাতন্ত্র দিবসে রাজভবনে সান্ধ্যকালীন চা-চক্র আয়োজিত হয়। অন্যান্য বছরের মতো রবিবার, ৭৬ তম প্রজাতন্ত্র দিবসেও রাজভবনে ছিল অনুষ্ঠান, যোগ দেওয়ার কথা ছিল কলকাতা পুলিশের একটি ব্যান্ডের-ও। প্রতি বছরই তারা পারফর্ম করে। কিন্তু এ’বছর বিপত্তি বাধল!
প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে কলকাতা পুলিশের ব্যান্ডকে রাজভবনে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠল। রাজভবনের অনুষ্ঠানে পারফর্ম করতে এসেছিল কলকাতা পুলিশের ব্যান্ড। কিন্তু অভিযোগ, তাঁদের গেটের বাইরে দাঁড় করিয়ে রাখা হয়। বিষয়টি জানতে পেরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছন। নিজে বিষয়টি খতিয়ে দেখেন এবং গেট থেকে পুলিশের ব্যান্ডকে ভিতরে নিয়ে আসেন। এই ঘটনায় তিনি উষ্মাও প্রকাশ করেছেন।
জানা যায়, প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে সেনা সুরক্ষা দলের দুটি ব্যান্ড পারফর্ম করছিল। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে কলকাতা পুলিশের ব্যান্ড রাজভবনে ঢোকার পর, তাদের সঙ্গেই দাঁড়ায়, পারফর্ম-ও করে। মুখ্যমন্ত্রী ‘ভারত আমার ভারতবর্ষ’ বাজাতে বলেন পুলিশের ব্যান্ডকে।
রাজভবনের অনুষ্ঠানে প্রতি বছর-ই কলকাতা পুলিশের ব্যান্ড আসে। এ’বছর সেই ব্যান্ডকে মাঠে দেখতে না পেয়ে ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। পরে জানতে পারেন, পুলিশের ব্যান্ডকে গেটের বাইরে আটকানো হয়েছে। এর পর মুক্যমন্ত্রী নিজে গেটের কাছে চলে যান, রাজভবনের আধিকারিকদের সঙ্গে কথা বলে ব্যান্ডকে ভিতরে ঢোকান। যদিও গোটা ঘটনা নিয়ে রাজভবন সূত্রের দাবি, গেটে ভুল বোঝাবুঝির কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছিল।
Kolkata,West Bengal
January 26, 2025 6:04 PM IST
Train Accident: ফের হাওড়ায় ট্রেন দুর্ঘটনা! বন্ধ ট্রেন চলাচল, ঘণ্টার ঘণ্টার পর স্টেশনে অপেক্ষায় যাত্রীরা! কখন স্বাভাবিক হবে পরিস্থিতি?