Last Updated:
রামনগর: শখ আঁকড়ে সফল উদ্যোগপতি, হ্যান্ড বাটিক শিল্পে পথ দেখাচ্ছেন এক যুবক। রামনগর দুই ব্লকের সটিলাপুর গ্রামের গৌতম মান্না চেনা ছকের বাইরে গিয়ে নিজের সবচেয়ে আঁকড়ে ধরে সফল হয়েছেন। নিজে সফল হওয়ার পাশাপাশি প্রায় ১০০ মানুষকে স্বনির্ভরতার দিশা দেখাচ্ছেন। আঁকার শখকে পুঁজি করে প্রায় শূন্য হাতে শুরু করে এখন তিনি একজন সফল উদ্যোক্তা। বছর আটত্রিশের গৌতম মান্নার জন্ম নিম্নবিত্ত পরিবারে। মাধ্যমিক পাশ করার পর ফাইন আর্টে ডিপ্লোমা করেছেন। সংসারের হাল ধরতে নানা পেশায় ১০ বছর অতিবাহিত করেছেন। কিন্তু সেইসব পেশায় কিছুতেই মন ভরছিল না। তারপরই করেই মাথায় এল ব্যবসা করার ভাবনা। কিন্তু কি নিয়ে ব্যবসা করবেন, তা ঠিক করতে পারছিলেন না।
শেষ পর্যন্ত নিজের আঁকার শখকেই পেশাগতভাবে কাজে লাগানোর ভাবনা মাথায় খেলে যায় বন্ধুদের পরামর্শে। শুরু করেন শাড়ির ওপর হ্যান্ড বাটিকের কাজ। নিজের স্বপ্নের নাম দেন ‘মা নাচিন্দা বাটিক ও বুটিক’। সংস্থার বয়স ১৬ বছর পেরিয়েছে। আর তাঁর এই সাফল্যের সর্বক্ষণের সঙ্গী হয়েছেন স্ত্রী সুস্মিতা। শুরুতে ২০০৯ সালে নিজের তৈরি সামগ্রী বিভিন্ন বস্ত্র বিপণীতে সরবরাহ শুরু করেন গৌতম। পরে চাহিদা বাড়তে থাকায় সামান্য কিছু পুঁজি বিনিয়োগ করে বাড়িতেই কাঁচামাল মজুত করে ব্যবসা জমিয়ে বসেন। সময়ের সঙ্গে সঙ্গে নতুন নতুন ডিজাইন এসেছে। কাজে এসেছে বিবর্তন। গৌতমও তাই নিরন্তর নিজেকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা করে চলেছেন। এখন বছরে প্রায় ২ থেকে ৩ কোটি টাকার পণ্য তৈরি করছেন। যা রাজ্য, দেশ ছাড়িয়ে বিদেশের বাজারে রফতানি হচ্ছে।
আরও পড়ুন: এবার কি তাহলে গোলাপ দিয়ে প্রেম নিবেদন হবে না! ভ্যালেন্টাইন্স ডের আগেই এল খুব খারাপ খবর
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রামনগর দুই ব্লকের সটিলাপুরে গ্রামের একেবারে সমুদ্রবাঁধের গায়ে গৌতমের বাড়ি। সেখানে দেখা যায়, বাড়ির উঠোন জুড়ে ছড়িয়ে রয়েছে থান থান কাপড়। কাপড়ে কেউ অতি যত্নে আঁকছেন নানা নকশা, কেউ ব্যস্ত মোম ও বিভিন্ন রাসায়নিক তরলে কাপড় রাঙাতে। তাদের কাজ শেষ হল তো একদল মহিলা সেই কাপড় শুকোনোর জন্য মেলে দিতে নিয়ে যাচ্ছে বাড়ির পাশের মাঠে। আর বাতাসের তালে ঢেউয়ের মতদোল খাওয়া সেই কাপড়গুলি থেকে ভেসে আসছে রঙের ঘ্রাণ। গৌতম মান্না কাঁচামাল আমদানি করেন বিষ্ণুপুর ও মুর্শিদাবাদ থেকে আনা হয় হ্যান্ড বাটিক শিল্পের জন্য প্রয়োজনীয় সিল্ক, তসর, কটন, হ্যান্ডলুম কাপড়ের থান।
এই হ্যান্ড আর্ট বাটিক শিল্পে তৈরি হচ্ছে শাড়ি, বিছানার চাদর, উত্তরীয়, সালোয়ার, পাঞ্জাবি ইত্যাদি। গৌতম মান্না বলেন, ‘শহরের বিভিন্ন মেলায় এই সমস্ত জিনিস পাওয়া যায়। দিল্লি, মুম্বই, দেরাদুন, নেপাল, বাংলাদেশেও বাটিকের পোশাক রফতানি করা হয়। ব্যবসা বাড়ানোর লক্ষ্য থাকলেও পরিকাঠামোর অভাব রয়েছে। তাই চাহিদা ও জোগানের সঙ্গে তাল রাখতে পারছেন না সেভাবে।’ শুধু তিনি নন, পাশাপাশি স্থানীয় ও রাজ্যের বিভিন্ন এলাকার পুরুষ, মহিলা মিলে ৯০ জন তাঁর সঙ্গে কাজ করে উপার্জন করছেন। এছাড়াও অনেক মহিলা কাজ শিখছেন। কাজের অনুপাতে এক একজন ৬ থেকে ১২ হাজার টাকা প্রতি মাসে উপার্জন করছেন।
সৈকত শী
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
January 27, 2025 3:12 PM IST
East Bardhaman News: হেলমেট পরলে মিষ্টি, না পরলে…! জানলে চোখ কপালে উঠে যাবে আপনার