রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

জমিয়তের সঙ্গে বৈঠকে বিএনপি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ১৪৬ সময় দেখুন


স্পেশাল করেসপডেন্ট
৩১ জানুয়ারি ২০২৫ ১৯:০৯ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২৫ ২৩:০১

বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক চলছে

ঢাকা: বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা এবং পরবর্তী কর্মসূচি চূড়ান্ত করতে জমিয়তে উলামায়ে ইসলামের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি।

শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়েছে।

বৈঠকে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে আছেন বিএনপির লিয়াঁজো কমিটি প্রধান ও স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান।

জমিয়ত উলামায়ে ইসলামের মাওলানা উবায়দুল্লাহ ফারুক (সিনিয়র সহ-সভাপতি) মাওলানা আব্দুর রব ইউসুফী (সহ-সভাপতি) মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার (সহ-সভাপতি) মাওলানা জুনায়েদ আল- হাবীব (সহ-সভাপতি) মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী (সহ-সভাপতি) মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী (মহাসচিব) মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া (সিনিয়র যুগ্মমহাসচিব) মাওলানা তাফাজ্জল হক আজীজ (যুগ্মমহাসচিব) মাওলানা আব্দুল মালিক চৌধুরী (যুগ্মমহাসচিব) মাওলানা নাজমুল হাসান কাসেমী ( সাংগঠনিক সম্পাদক) বৈঠকে অংশ নিয়েছেন।

এর আগে, একই স্থানে ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক করেন বিএনপির লিয়াঁজো কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বৈঠকগুলো শেষে মিডিয়া ব্রিফিংয়ের সম্ভাবনা রয়েছে।

সারাবাংলা/এজেড/এইচআই

জমিয়ত
বিএনপি
মির্জা ফখরুল ইসলাম আলমগীর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর