February 01, 20256:27 AM IST
বাজেটের সঙ্গে রেল বাজেটও পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এবারেও বরাদ্দ বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। রেলওয়ে আধুনিকীকরণেই মূলত ফোকাস রয়েছে কেন্দ্রের। ২০২৪ সালের জুলাই মাসের বাজেটে রেলওয়ের জন্য ২,৬২,২০০ কোটি টাকা ব্যয় বরাদ্দ করেছিলেন নির্মলা। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। বিশেষজ্ঞরা মনে করছেন, এবারের বাজেটেও এই ধারা অব্যাহত থাকবে।