মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Hooghly Sad News: রোজগারের তাগিদে কুম্ভ মেলায়, মাঝপথেই সব শেষ! ঘরের ছেলে ফিরল না ঘরে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১২ সময় দেখুন


Last Updated:

সেই খবর বাড়ির কাছে পৌঁছাতেই গভীর শোকের ছায়া গোটা পরিবারের মধ্যে। রোজগারের তাগিদে বাড়ি থেকে বেরিয়ে কুম্ভ যাওয়ার আগেই মৃত্যু হল হুগলির যুবকের। ছেলেহারা গোটা পরিবার কান্নায় ভেঙে পড়েছে এই খবর পাওয়ার পরে।

মৃত ব্যক্তি বাস চালক অসিত দাসমৃত ব্যক্তি বাস চালক অসিত দাস
মৃত ব্যক্তি বাস চালক অসিত দাস

হুগলি: রোজগারের তাগিদে কুম্ভ মেলায় গিয়েছিলেন হুগলির আরামবাগের যুবক। বছর ৩৯ এর ওই যুবক অসিত দাস ছিলেন পেশায় গাড়ির চালক। পূর্ব মেদিনীপুরের এগরা থেকে পুণ্যার্থীদের নিয়ে রওনা দিয়েছিলেন প্রয়াগরাজের এর উদ্দেশে। সপ্তাহ দুয়েকের মধ্যে তার বাড়ি ফেরার কথা ছিল, তবে শনিবার তার বাড়ির কাছে এসে পৌঁছালো সেই দুঃসংবাদ ! কুম্ভ মেলা যাওয়ার পথেই মৃত্যু হয়েছে হুগলির যুবকের !

পরিবার সূত্রে খবর, গত শনিবার বাড়ি থেকে বেরিয়েছিলেন । সোমবার পূর্ব মেদিনীপুর থেকে পুণ্যার্থীদের নিয়ে বাসে চেপে রওনা দিয়েছিলেন কুম্ভের উদ্দেশে। বাসচালক হিসেবে ছিলেন অসিত দাস ও তার এক সহকারী সঙ্গী। কিন্তু মঙ্গলবার এর পর থেকে আর কোনও ভাবেই যোগাযোগ করা যাচ্ছিল না অসিতের সঙ্গে। উৎকণ্ঠায় পরিবারের লোকজন যোগাযোগ করেন আরামবাগ পুলিশের সঙ্গে।

“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”

পুলিশ সূত্রের খবর, সোমবার রওনা হবার সময় অসিতের সঙ্গে আরও এক চালক ছিলেন। মঙ্গলবার সকালে বারানসীসংলগ্ন বিহার সীমান্তর কাছে দীর্ঘক্ষন যানজটে আটকে পড়ে তাদের গাড়িটি। সেই সময়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে অসিত বাস ছেড়ে নিচে নামেন। সেই সময়ই পুলিশের তৎপরতায় যানজট কাটে। পুলিশের তাড়ায় অন্যচালক বাসটি নিয়ে এগিয়ে যান। অসিত তারপরে আর বাসটি ধরতে পারিনি। মঙ্গলবার রাতে সেই সমস্ত কথা টেলিফোন মারফত বাড়ির লোককে জানিয়েও ছিল অসিত। তারপর থেকেই বন্ধ হয়ে যায় তার ফোন।

আরওDigha Hotel Problem: খা খা করছে দিঘা! সরস্বতী পুজোর লং উইকেন্ডে দিঘায় ঘটল আশ্চর্য ঘটনা! মাথায় হাতায় মালিকদের

শনিবার বিকেলে আরামবাগ পুলিশ বিহারের রেল পুলিশ মারফত খবর পান, চলন্ত ট্রেন ধরতে গিয়ে ট্রেন থেকে পড়ে মৃত্যু হয়েছে এক যুবকের। তাঁর পকেটে থাকার ড্রাইভিং লাইসেন্স দেখে তাকে সনাক্ত করা গেছে। সেই খবর বাড়ির কাছে পৌঁছাতেই গভীর শোকের ছায়া গোটা পরিবারের মধ্যে। রোজগারের তাগিদে বাড়ি থেকে বেরিয়ে কুম্ভ যাওয়ার আগেই মৃত্যু হল হুগলির যুবকের। ছেলেহারা গোটা পরিবার কান্নায় ভেঙে পড়েছে এই খবর পাওয়ার পরে।

রাহী হালদার

Next Article

Bankura News: পাতে ১টি পুঁটি, মাথায় ১৫ কিলোর ঘট…মোদক সমাজের এই বিশেষ শোভাযাত্রার রীতি জানেন?



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর