Last Updated:
আলিপুরদুয়ার: সালটা ২০১২ অথবা ১৩, তখনও দুর্গাপুজো হোক আর বিয়ে বাড়ি, ষ্টুডিও-তে গিয়ে বন্ধু বা প্রিয় মানুষদের সঙ্গে ষ্টুডিও-তে গিয়ে ফটো তোলার আগ্রহ অন্যমাত্রা পেত। এরপর সবার হাতেই ঘুরতে শুরু করল স্মার্টফোন। তারপর থেকেই ঝাঁপ বন্ধ হতে শুরু করল ফটো ষ্টুডিওগুলির।
আগে পাড়ায় অন্ততপক্ষে দুটি ফটো ষ্টুডিও-র অস্তিত্ব দেখা যেত। সেখানে উৎসবের দিনগুলিতে গেলে দেখা যেত ফটো তোলার জন্য মানুষদের লম্বা লাইন। সেই সময় ফটোগ্রাফারদের একজন সহযোগী রাখতেই হত। ভিড় সামাল দিতেন এই সহযোগীরা। ফটো ষ্টুডিও-র ভেতরে তৈরি হত সেট। তিন থেকে চারটে সেট দেখা যেত সেখানে। ফটোপ্রেমী মানুষগুলির চাহিদা অনুসারে সেট ব্যবহার করতেন ফটোগ্রাফাররা। ২০১৩-র শেষের দিকের থেকে ফটো ষ্টুডিও-র এই স্বর্ণযুগের অবসান হতে শুরু করে। এখন ফটো ষ্টুডিও বলে আর কিছু নেই। রুজি রোজগার চালানোর জন্য ষ্টুডিও-র মালিকরা এডিটিং শিখেছেন। ষ্টুডিও-তে বসে ফটো, video এডিটিং-এর কাজ করেন তারা।
আরও পড়ুন: ঘরের কাছে এসে হাজির ইসরো! দেখাল চন্দ্রযান, মঙ্গলযানের মডেল, খুশি পড়ুয়ারা
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এক স্টুডিও মালিক প্রণয় সাহা এখনও যত্ন করে রেখেছেন একসময় ব্যবহৃত ক্যামেরাগুলিকে। তিনি জানান, “নতুন প্রজন্মকে উৎসবের দিনগুলিতে সেজেগুঁজে বেরোতে দেখি। কিন্তু ষ্টুডিওমুখী তারা হয় না। স্টুডিও-তে আসবে না সেটাই স্বাভাবিক। কারণ সকলের হাতে রয়েছে স্মার্টফোন। এই ফোন আমাদের কোণঠাসা করে দিল।” এখন পার্ক, রেঁস্তোরা, মন্দির গেলে দেখা যায় কেউ সেলফিতে মজে, আবার অনেককে দেখা গেল দল বেঁধে ছবি তুলতে ওই স্মার্টফোনেই। যার ফলে কার্যত মাছি তাড়াতে হচ্ছে স্টুডিও মালিকদের।
Annanya Dey
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
February 06, 2025 2:00 PM IST
Next Article
Malda News: বিশ্ববঙ্গ বানিজ্য সম্মেলনের মাঝেই সুখবর মালদহে! গৌড়বঙ্গের ৩ জেলার ব্যবসায়ী, শিল্পপতিদের জন্য চালু বিশেষ পরিষেবা