
কল্যাণী রথতলায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। ঘটনাস্থলেই কমপক্ষে চারজনের মৃত্যু। হঠাৎই দুপুর দুটো নাগাদ ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে ওঠে এই বাজি কারখানা চত্বর। এদিক ওদিক পরে রয়েছে ঝলসানো দেহ। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও দমকল বাহিনী। আশঙ্কা করা হচ্ছে আরও বহু মানুষ আটকে রয়েছে ঘটনাস্থলে। ঘিঞ্জি এলাকায় এমন দুর্ঘটনায় বেগ পেতে হচ্ছে দমকলের উদ্ধারকারীদের। উদ্ধারকাজের হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
Source link