শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

দীর্ঘ ১৭ বছর পর কর্ণফুলীতে জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২০ সময় দেখুন
দীর্ঘ ১৭ বছর পর কর্ণফুলীতে জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত

কর্ণফুলী ( চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথর ঘাটা ইউনিয়নের উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ৭ ফেব্রুয়ারী ) বিকাল ৪ টায় চরপাথর ঘাটা পুরাতন ব্রীজঘাট চত্বরে চরপাথর ঘাটা ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
চরপাথর ঘাটা ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সভাপতি মোহাম্মদ মুছা মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের আমীর ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহাজাহান চৌধুরী ।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর চরপাথর ঘাটা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক রমজান আলী রমু ও দেলোয়ার হোসেনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, চট্টগ্রাম দক্ষিণ জেলার শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মদ ইসমাইল হাক্কানী, কর্ণফুলী উপজেলা আমীর মুহাম্মদ মনির আবছার চৌধুরী, ইন্জিনিয়ার জাহাঙ্গীর আলম (সেক্রেটারি), অধ্যাপক নজরুল ইসলাম, এডভোকেট মুহাম্মদ হারুন, ইলিয়াস মেম্বার, মনছুর আলম, মাষ্টার আলী আহমদ, ডা. ইলিয়াছ, এম.এ. সালাম, এম. জামাল মুন্সী, ইন্জিনিয়ার করিম, ফরিদ আহমেদ, শাহেদ, দিদার হোসেন, মোহাম্মদ ফরিদ, মাহবুব, সিরাজুল ইসলাম ও প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, হাসিনা সরকার এই দেশ থেকে দুই লক্ষ চৌত্রিশ হাজার বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে। তিনি আরো বলেন, এটা আমার কথা নয় গত সপ্তাহ বাংলাদেশ ব্যাংকের রিপোর্টে বলেছে। যা প্রত্যেকটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। এছাড়াও তিনি দেশের সকল আলেম সমাজকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় একত্রিত হয়ে কাজ করার উদাত্ত আহ্বান জানায়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর