শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

জেলা কমিটিতে সভাপতি প্রার্থী সেলিম রেজা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৫ সময় দেখুন
জেলা কমিটিতে সভাপতি প্রার্থী সেলিম রেজা

নয়ন বাবু, সাপাহার(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ জেলার সীমান্তবর্তী সাপাহার উপজেলার কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও গণ অধিকার পরিষদের জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা। তরুণ এই নেতা আসন্ন গণ অধিকার পরিষদের কমিটিতে সভাপতি প্রার্থী হিসেবে সকলের দোয়া, আশীর্বাদ ও দলীয় সমর্থন চেয়েছেন।

সেলিম রেজা বলেন, ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দিয়ে তার রাজনৈতিক জীবনের আত্মপ্রকাশ ঘটে। ২০২১ সালে যুব অধিকার পরিষদের সদস্য সচিব হিসেবে সাপাহার উপজেলায় দ্বায়িত্ব পালন করেন। ২০২২ সালে যুব অধিকার পরিষদ জেলা সহ সভাপতি নির্বাচিত হন।

২০২৫ সালে গণ অধিকার পরিষদ জেলা শাখায় যুগ্ন আহ্বায়ক হন তিনি। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের শাসনামলে রাজনৈতিক মামলায় ১১ দিন কারাবাস করেন এই তরুণ নেতা। বর্তমানে তিনি গণ অধিকার পরিষদের নওগাঁ জেলা শাখার যুগ্ন আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি গণ অধিকার পরিষদে সভাপতি প্রার্থী হিসেবে সকলের দোয়া ও দলীয় সমর্থন চেয়েছেন।

তিনি আরো বলেন, আগামী সাপাহার উপজেলা চেয়ারম্যান পদে দলের হয়ে নির্বাচনে লড়বেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর