Last Updated:
নদিয়া: নদিয়ার হরিণঘাটার মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি (ম্যাকাউট)-এর ছাদ থেকে পড়ে মৃত্যু এক ছাত্রীর! ছাদ থেকে ঝাঁপ? নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ? তদন্তে পুলিশ। জানা যায়, গুরুতর জখম অবস্থায় এম টেক-এর ওই ছাত্রীকে হরিণঘাটা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। সূত্রের খবর, হস্টেলের পাঁচ তলা থেকে ঝাঁপ দিয়েছেন তরুণী। মৃত ছাত্রীর বাড়ি দুর্গাপুর।
দিন কয়েক আগেই খবরের শিরোনামে উঠে এসেছিল ‘ম্যাকাউট’। সমাজমাধ্যমে ওই কলেজের এক অধ্যাপিকা এবং এক ছাত্রের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে দেখা যায়, অধ্যাপিকার পরনে লাল বেনারসি। গলায় গোলাপ এবং রজনীগন্ধার মালা। ভিডিও-এ তাঁর সিঁথিতে সিঁদুর পরিয়ে দিতে দেখা যায় কলেজ ছাত্রকে। ভিডিওটি প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়। প্রশ্ন ওঠে, ক্লাসরুমে কী ভাবে ওই আচরণ করলেন অধ্যাপিকা। বিতর্কের আবহে অধ্যাপিকাকে ছুটিতে পাঠিয়ে দেন কলেজ কর্তৃপক্ষ। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান সূত্রে খবর মেলে, ওই অধ্যাপিকা মৌখিক ভাবে জানিয়েছিলেন, গোটা বিষয়টি একটি নাটকের অঙ্গ ছিল।
রঞ্জিত সরকার, নদিয়া
Kolkata,West Bengal
February 10, 2025 10:07 PM IST
Nadia: নদিয়ার ‘ম্যাকাউট’-এর ছাদ থেকে পড়ে মৃত্যু ছাত্রীর ! আত্মহত্যা? নাকি নেপথ্যে অন্য কোনও কারণ? তদন্তে পুলিশ
Next Article
আচমকাই আবাসনের দোতলায় লাগল বিধ্বংসী আগুন, আহত একাধিক! বোলপুরে আতঙ্ক