Last Updated:
পু্রুলিয়া : আবার কি তাহলে পুরুলিয়ায় বাঘ! কিন্তু কোথায়? বাঘ দেখার অপেক্ষায় পর্যটক সহ শহরবাসী। পুরুলিয়ার পর্যটনের তালিকায় অন্যতম সুরুলিয়া মিনি জু। সারা বছরই বহু মানুষের আনাগোনা লেগে থাকে এই জু-তে। শীতের মরশুমে পর্যটক সংখ্যা আরও বেড়ে যায়। এই জু-তে রয়েছে নানান পশু পাখি। তবে আজও ফাঁকা রয়েছে বাঘের এরক্লোজার। তাই সুরুলিয়া মিনি জু-তে আসা ভিজিটরদের মন ভার বাঘ না থাকায়।
অনেকদিন থেকেই পুরুলিয়া শহরের উপকণ্ঠে অবস্থিত সুরুলিয়া মিনি জু-তে বাঘ নিয়ে আসার কথা রয়েছে বন দফতরের। কিন্তু এখনও পর্যন্ত বাঘের আগমন হয়নি এখানে। এনক্লোজার তৈরি হলেও তা ফাঁকা অবস্থাতেই পড়ে রয়েছে দীর্ঘদিন থেকে। তাই সুরুলিয়া বেড়াতে আসা ভিজিটররা চাইছেন যেন খুব শীঘ্রই বাঘ নিয়ে আসা হয় এই জু-তে। তাহলে এই জু-এর আকর্ষণ আরও বেড়ে যাবে।
এ বিষয়ে কংসাবতী দক্ষিণ বন বিভাগের ডিএফও বিপাসা পারুল বলেন , সুরুলিয়া মিনি জু-তে বাঘের জন্য এনক্লোজার তৈরি আছে। তবে বাঘ নিয়ে আসতে গেলে সমস্ত দিক বিবেচনা করেই নিয়ে আসতে হয়। সেই কারণেই একটু সময় লাগছে। আশা করা হচ্ছে, দোলের আগে খুশির খবর তারা দিতে পারবেন পর্যটকদের।
কাছে পিঠে বেড়ানোর সেরা ঠিকানা সুরুলিয়া মিনি জু। এই জু-তে অনায়াসেই ডে আউটিং করা যায়। তাই বছরের বিভিন্ন সময়তেই ৮ থেকে ৮০- বহু মানুষ এখানে ভিড় জমান। এবার এই জু-তে বাঘ দেখার অপেক্ষায় শহরবাসি থেকে পর্যটকেরা।
—- শর্মিষ্ঠা ব্যানার্জি
Kolkata,West Bengal
February 13, 2025 2:47 PM IST
সাগরপাড়ে শঙ্খে ফুঁ দেন, ভিড় জমান কতশত ভক্ত… চেনেন এই ‘শঙ্খবাবা’কে?