রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

‘জুলাই শহিদদের স্বপ্ন বাস্তবায়নে জামায়াতের আপসহীন লড়াই চলবে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৯ সময় দেখুন


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৩৫ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:২৭

নরসিংদীর জনসভায় প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান। ছবি: সারাবাংলা।

নরসিংদী: বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যে সকল সন্তানেরা জাতিকে দায়বদ্ধ করে চলে গিয়েছে— তাদের কথা দিচ্ছি তোমাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে জামায়াতের আপসহীন সংগ্রাম চলবে।

তিনি শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে নরসিংদীর সাটিরপাড়া কালিকুমার উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমির বলেন, ‘বাংলাদেশে অশ্যই নির্বাচন হতে হবে। তবে, যেন তেন মার্কা নির্বাচন এই জাতি চায় না। যেই নির্বাচনে পেশিশক্তি ও কালো টাকার প্রভাব চলবে না, আমরা এমন নির্বাচন চাই। অতিতে যারা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন, জনগণের টাকায় কেনা বুলেটে জনগনের বুকে বিদ্ধ করেছে তাদেরকে কোনো দায়িত্ব দেওয়া যাবে না।’

আগামী নির্বাচনে প্রবাশীদের ভোটাধিকার বাস্তবায়নের ব্যবস্থাও চান জামায়াতের আমির।

জামায়াতের নরসিংদী জেলা শাখার আমির মাওলানা মোছলেহুদ্দীনের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সহকারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা দক্ষিণের পরিচালক সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আ ফ ম আব্দুস সাত্তার, মাওলানা আব্দুল মান্নান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর আমির মাওলানা আব্দুল জব্বার ও জেলা শাখার সেক্রেটারি আমজাদ হোসেনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

সট: ডা. সফিকুর রহমান, আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সারাবাংলা/এসআর

জামায়াত
জামায়াতে ইসলামের আমির
জুলাই শহিদ
ডা. শফিকুর রহমান
নরসিংদী





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর