রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

সাধারন সম্পাদক প্রার্থী বিএনপির তুখোড় নেতা লাবু চৌধুরী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৮ সময় দেখুন
সাধারন সম্পাদক প্রার্থী বিএনপির তুখোড় নেতা লাবু চৌধুরী

জুয়েল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: রাজপথের লড়াকু সৈনিক, বলিষ্ঠ কণ্ঠস্বর সাহসী নেতৃত্বের আপোষহীন নেতা, বিএনপি’র দুঃসময়ের কাণ্ডারী, সংগঠন পরিচালনায় দক্ষ নেতা সারোয়ার জাহান চৌধুরী (লাবু)।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর আসন্ন দ্বি-বার্ষিক কাউন্সিলে সাধারন সম্পাদক প্রার্থী হিসেবে উপজেলার সর্বস্তরের জনগণ ও বিএনপি সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সহযোগিতা ও সমর্থন চেয়েছেন লাবু চৌধুরী।

একটি সাক্ষাতকারে তিনি জানান, পহেলা জানুয়ারী ১৯৯৩ সালে ছাত্রদলের সদস্য পদ লাভ করেন ও অন্যতম সদস্য হিসেবে রাজনৈতিক অঙ্গনে আত্মপ্রকাশ করেন লাবু চৌধুরী। তিনি সাপাহার উপজেলার তুখোড় রাজনৈতিক নেতা হিসেবে সর্বমহলে পরিচিত মুখ।

বিএনপি’র অন্যান্য নেতাকর্মীদের মতোই নিজস্ব কার্যক্রমের মাধ্যমে সকলের মনে স্থান করে নিয়েছেন তিনি। যার ফলে রাজনৈতিক ভাবে আত্মপ্রকাশের পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। নিজ কর্মদক্ষতার মধ্যে দিয়ে জায়গা করে নিয়েছেন নেতাকর্মীদের মনে। নিঃস্বার্থ ও অক্লান্ত পরিশ্রম করেছেন দলকে এগিয়ে নিতে।

যার ফলস্বরূপ সাপাহার সরকারি ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি, সাপাহার উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক, আইহাই ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক ও বর্তমান সদস্য পদে দক্ষতা ও সততার সাথে নিজ দ্বায়িত্ব পালন করেছেন বিগত দিনে।

তিনি আইহাই ইউনিয়ন পরিষদে ২০১১ সালে ও ২০১৬ সালে ধানের শীষ প্রতিকে নির্বাচন করেন।

বর্তমানে দল গোছানোর কাজে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন তিনি।

লাবু চৌধুরী, ৩২ বছর বিএনপির একজন একনিষ্ঠ নেতা হিসেবে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের শাসনামলে বিভিন্ন ভাবে হয়রানির শিকার হয়েছেন।

লাবু চৌধুরী বর্তমানে বিএনপির দ্বি বার্ষিক কাউন্সিলে সাপাহার উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সাধারন সম্পাদক পদপ্রার্থী হিসেবে জাতি, ধর্ম, বর্ন নির্বিশেষে সকলের দোয়া কামনা করেছেন সেই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সহযোগিতা ও সমর্থন চেয়েছেন।

সর্বোপরি তিনি সাধারন সম্পাদক নির্বাচিত হলে দলের কাজ এগিয়ে নিতে বলিষ্ট নেতৃত্ব দিবেন বলে জানান সারোয়ার জাহান চৌধুরী লাবু।

আগামী ২২ ফেব্রুয়ারী (শনিবার) উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হবে এতে সাধারণ সম্পাদক পদপ্রার্থী সারোয়ার জাহান চৌধুরী (লাবু) আম মার্কা নিয়ে নির্বাচন করবেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর