সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

Supreme Court রাজ্যের হয়ে সওয়াল কপিল সিব্বল-অভিষেক মনু সিংভির! সিবিআই-কে তুলোধনা করল সুপ্রিম কোর্ট cbi case against west Bengal government justice order

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৬ সময় দেখুন


Last Updated:

Supreme Court: বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি বিচারপতি অগাস্টিন জর্জ মসিহার বেঞ্চে মামলার শুনানিতে রাজ‍্যের তরফে সওয়াল করতে ওঠেন কপিল সিব্বল এবং অভিষেক মনু সিংভি।

কী ঘটল সুপ্রিম কোর্ট?কী ঘটল সুপ্রিম কোর্ট?
কী ঘটল সুপ্রিম কোর্ট?

নয়াদিল্লি: রাজ‍্যের তরফে অনুমতি প্রত‍্যাহারের পরেও কি কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করতে পারে কোনও রাজ্যে? পশ্চিমবঙ্গ সরকারের তরফে কেন্দ্রের বিরুদ্ধে করা এই মামলার শুনানিতে কেন্দ্রকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের।

বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মসিহার বেঞ্চে মামলার শুনানিতে রাজ‍্যের তরফে সওয়াল করতে ওঠেন কপিল সিব্বল এবং অভিষেক মনু সিংভি।

আরও পড়ুন: বদলে যাচ্ছে পৃথিবীর মানচিত্র, ভারতের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারে কোন মহাদেশ? তৈরি হচ্ছে নতুন মহাসাগর! চাঞ্চল্যকর দাবি বিজ্ঞানীদের

কিন্তু কেন্দ্রের তরফে কোনও আইনজীবী উপস্থিত ছিলেন না সওয়াল করার জন্য। বিরক্ত হয়ে বিচারপতি গাভাই বলেন, ”আদালতের প্রতি নূন‍্যতম সম্মান জানান। আপনাদের প‍্যানেলে এত আইনজীবী, ল অফিসার রয়েছেন। তাঁরা কোথায়? তাঁদের কেউ উপস্থিত থাকতে পারলেন না?”

বিচারপতি গাভাইয়ের সামনে দাঁড়িয়ে ক্ষমা চেয়ে নেন জুনিয়র আইনজীবী। তিনি জানান, সিনিয়র আইনজীবী সওয়াল করবেন। কিন্তু তিনি অন‍্য কোর্টে ব‍্যস্ত। অনুরোধ করেন পাসওভার দেওয়ার। তারপর পাসওভার দেওয়া হয়। দু সপ্তাহ পরে ফের এই মামলার শুনানি।

বাংলা খবর/ খবর/দেশ/

Supreme Court: রাজ্যের হয়ে সওয়াল কপিল সিব্বল-অভিষেক মনু সিংভির! সিবিআই-কে তুলোধনা করল সুপ্রিম কোর্ট

Next Article

‘শ্বশুরমশাই, কান খুলে শুনে রাখুন, বউ হয়ে আপনার বাড়িতেই থাকব’, হুঙ্কার নৃত্যশিল্পীর, বিহারে হইচই



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর