রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

৩ দিনের রিমান্ডে সাবেক মন্ত্রী ফরহাদের স্ত্রী মোনালিসা – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৭ সময় দেখুন


সেলিম রেজা, মেহেরপুর প্রতিনিধি: সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী এবং কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহসভাপতি সৈয়দা মোনালিসা ইসলামের ৩ দিনের রিমান্ডের আদেশ দিয়েছন আদালত।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ২০ মিনিটের সময় মেহেরপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ আমলি আদালতে হাজির করা হয় ক্যাসিনো সম্রাজ্ঞী বলে পরিচিত সৈয়দা মোনালিসা ইসলামকে। মোনালিসাকে একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয় এবং অপর একটি মামলায় সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালতের বিচারক শারমিন নাহার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

কোর্ট ইন্সপেক্টর মানষ রঞ্জন দাস বলেন, বৈষম্যবিরধী ছাত্রদের দায়েরকৃত মামলাটিতে মোনালিসার ৭ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত তিন দিনের রিমান্ড দিয়েছেন। এবং পলি খাতুন নামের এক নারীর দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর আগে গতকাল রবিবার সন্ধ্যায় ঢাকার ইস্কাটনের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্রদের সন্ত্রাস দমন ট্রাইব্যুনালে দায়ের করা ২৬৩/২৪ নম্বর মামলার ১২ নম্বর এজাহার ভুক্ত আসামি তিনি। এছাড়াও পলি খাতুন নামের এক নারীর ৫ আগস্ট দায়েরকৃত একটি জিআর মামলার মামলার প্রধান আসামি মোনালিসা। মামলা নম্বর জিআর ৩৮৭/২৪।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর