শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

শোক দিবসে ধানমন্ডিতে দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ অনুর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ৩০৮ সময় দেখুন
শোক দিবসে ধানমন্ডিতে দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ অনুর


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে কয়েকশ অসহায় দুঃস্থ মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। ঢাকা মহানগর উত্তর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাসবীরুল হক অনুর পৃষ্ঠপোষকতায় এই খাবার বিতরণ করা হয়।

রোববার (১৫ আগস্ট) দুপুরে ধানমন্ডি ৪/এ সড়কে জাতির পিতার ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের অনুর পৃষ্ঠপোষকতায় স্থানীয় আওয়ামী লীগ যুবলীগসহ অন্যান্য স্থানীয় সংগঠনের যৌথ আয়োজনে এই দোয়া মাহফিল ও দুঃস্থ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাসহ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মুরাদ লতিফ এবং সভা পরিচালনা করেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. তাসবীরুল হক অনু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল, উপ-দফতর সম্পাদক মো. সায়েম খান, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সৈয়দ আব্দুল আউয়াল শামীম, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, ১৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দিলজাহান ভুইয়া, ১৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন খোকন।

অনুষ্ঠানে নেতারা বলেন, পৃথিবীর ইতিহাসে নির্মম রাজনৈতিক হত্যাকাণ্ড ১৫ আগস্টের ঘটনায় যারা জড়িত ছিল, তাদের অনেকের বিচার হয়েছে। কিন্তু এখনো কয়েকজন খুনি বিদেশে পলাতক। তাদের ফিরিয়ে এনে বিচার কার্যকর করতে হবে।

তারা বলেন, পাশাপাশি এই হত্যাকাণ্ডের পেছনে যারা কলকাঠি নেড়েছে, নেপথ্য কুশীলব হিসেবে কাজ করেছে, তাদের সবার মুখোশ উন্মোচন করতে হবে। একইসঙ্গে আওয়ামী লীগের কোনো নেতাও যদি এই ১৫ আগস্ট হত্যাকাণ্ডে জড়িত থেকে থাকে, তাদের মুখোশ উন্মোচন করে দল থেকে বের করে দিতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী যুবলীগের উপ আন্তর্জাতিক সম্পাদক সফেদ আশফাক আকন্দ তুহিন, সহসম্পাদক কামরুল হাসান লিংকন, আরিফুল ইসলাম, কেন্দ্রীয় যুবলীগের সদস্য মো. আব্দুল্লাহ রানা, মো. বেলাল হোসেন, কাইফ ইসলাম, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য মো. আলমগীর হোসেন, ধানমন্ডি থানা যুবলীগের সাবেক সভাপতি হোসেন আলী আফরাদ, হাজারীবাগ থানা আওয়ামী স্বেছাসেবক লীগের সাধারণ সম্পাদক ওসমান গনি, ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ফুয়াদ হাসান পল্লব, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসফার নাদিয়ান অনিমসহ অন্যরা।

সারাবাংলা/এনআর/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর