মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল

আফতাব অটোমোবাইলসের ক্রেডিট রেটিং সম্পন্ন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৬ সময় দেখুন


পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত আফতাব অটোমোবাইলস লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আফতাব অটোমোবাইলস লিমিটেডের দীর্ঘমেয়াদে ‘এ২’ রেটিং হয়েছে আর স্বল্পমেয়াদে ক্রেডিট রেটিং হয়েছে ‘এসটি-৩’। ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ৩১ ডিসেম্বর ২০২৪ সালের ব্যাংকের দায়বদ্ধতা ও অন্যান্য প্রাসঙ্গিক এবং গুনগত তথ্যর ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে। কোম্পানিটির রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে মতে, কোম্পানিটির ২০২৪ সালের সমাপ্ত বছরের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে -১.৪১ টাকা যা ২০২৩ সালে ছিল .০৪ টাকা, ২০২২ সালে ছিল .০১ টাকা, ২০২১ সালে ছিল -১.৯৪ টাকা ও ২০১৯ সালে ছিল .০৯ টাকা।

কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২০২৪ সালে ৪৯.৬৪ টাকা যা ২০২৩ সালে ছিল ৫১.৭৬ টাকা, ২০২২ সালে ছিল ৫৪.৮৮ টাকা, ২০২১ সালে ছিল ৫৭.৮৯ টাকা ও ২০২০ সালে ছিল ৬০.২০ টাকা।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৪ সালে নগদ ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে যা ২০২৩ সালে দিয়েছে নগদ ১০ শতাংশ, ২০২২ সালে নগদ ৫ শতাংশ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ, ২০২১ সালে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক ও ২০২০ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর