মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল

সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষে এস আলম কোল্ড রোল্ড স্টিলস – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১২৮ সময় দেখুন


পুঁজিবাজার ডেস্ক: বিদায়ী সপ্তাহে (২৩ ফেব্রুয়ারি-২৭ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত সপ্তাহে এস আলম কোল্ড রোল্ড স্টিলসের শেয়ারদর আগের সপ্তাহের তুলনায় ৫৩ দশমিক ২৫ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য দাঁড়িয়েছে ২৩ টাকা ৬০ পয়সায় গত সপ্তাহে যা ছিল ১৫ টাকা ৪০ পয়সা।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বসুন্ধরা পেপার মিলসের শেয়ারদর বেড়েছে ৪৭ দশমিক ৬৯ শতাংশ। সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য দাঁড়িয়েছে ৪১ টাকা ৫০ পয়সায় গত সপ্তাহে যা ছিল ২৮ টাকা ১০ পয়সা।

আর এ তালিকায় তৃতীয়স্থানে অবস্থান করা আরামিট সিমেন্ট লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৩৭ দশমিক ৫০ শতাংশ। সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য দাঁড়িয়েছে ১৬ টাকা ৫০ পয়সায় গত সপ্তাহে যা ছিল ১২ টাকা।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর সমাপনি মূল্য -আরএসআরএম স্টিলের ১২ টাকা ৪০ পয়সা, সাফকো স্পিনিংয়ের ১১ টাকা ৮০ পয়সা, শাইনপুকুর সিরামিকসের ১৭ টাকা ৭০ পয়সা, সন্ধানী ইন্স্যুরেন্সের ২৩ টাকা ৬০ পয়সা, ইউসিবির ১০ টাকা ৭০ পয়সা, সী-পার্লের ৩৭ টাকা ৩০ পয়সা এবং পেনিনসুলা চিটাগংয়ের ১৩ টাকা ৬০ পয়সা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর