Last Updated:
পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলায় রয়েছে চাকরির সুযোগ। দেওয়া হবে মোটা অঙ্কের বেতন। উচ্চ পদে কর্মী নিয়োগ করতে চলেছে বর্ধমান বিশ্ববিদ্যালয়। সম্প্রতি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের জন্য পার্সোনাল সেক্রেটারি এবং পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে।
আরও পড়ুন- দূরে গেলে স্ত্রীকে পরিয়ে যেতেন ‘লোহার অন্তর্বাস’…! তালা দিয়ে ‘চাবি’ নিয়ে যেতেন সঙ্গে! কারণ জানলে হতবাক হবেন
বার বার ‘প্রেম’ ভাঙে? জানেন, কোন তারিখে জন্ম হলে আপনি সবচেয়ে বেশি ‘প্রতারিত’ হবেন…? অন্ধবিশ্বাস ডুবিয়ে দেয়
বিজ্ঞপ্তি অনুযায়ী, পার্সোনাল সেক্রেটারিকে প্রতি মাসে ৪২৬০০ টাকা থেকে ১,০৯৮০০ টাকা বেতন দেওয়া হবে। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়ুক্ত ব্যক্তি মাসিক বেতন পাবেন ৩৭,১০০ টাকা থেকে ৯৫,৫০০ টাকা। তবে উভয় পদের জন্য যারা আবেদন করবেন তাদের আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে।
আপনার প্রস্রাবে কি ‘ফেনা’ হয়? শরীরে কী হয়ে আছে জানেন…? এড়িয়ে গেলে কী বিপদ হবে? জেনে নিন!
মাছ নয়, ‘মহৌষধ’! ভাজা করে খেলেই রক্ত থেকে নিংড়ে বেরোবে ‘Sugar’! ভিটামিন ‘ডি’ ভরপুর…কমায় ক্যানসার!
এছাড়াও আবেদনকারীদের সংশ্লিষ্ট বিভাগে তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি, ইংরেজি ভাষায় দক্ষতা থাকা চাই। এ ছাড়া আবেদনকারীদের যদি কম্পিউটার অ্যাপ্লিকেশনের কোর্স করা থাকে, তবে আবেদনকারীদের সেক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
রাজধানী এক্সপ্রেসে অঘোরে ঘুমোচ্ছিলেন দুই যাত্রী, TTE এসে বললেন, ‘কই টিকিটটা…?’ তারপর যা হল, সবাই স্তম্ভিত!
আপনার সন্তানের মধ্যে কি এই ‘লক্ষণগুলো’ দেখা যাচ্ছে? ‘হার্ট অ্যাটাক’ও হতে পারে…! একেবারেই উপেক্ষা করবেন না!
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। তাতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ১৩ মার্চ আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। নির্দিষ্ট বিষয়ে বিস্তারিত জানার জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া প্রয়োজন।
বনোয়ারিলাল চৌধুরী
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
March 02, 2025 3:07 PM IST
Next Article
HS Exam 2025: পাঁচ বছর ধরে রেকর্ড হারে কমছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা, কারণ জানলে চমকে যাবেন