01
গরুর গাড়িতে এল বর কনে। এ দৃশ্য দেখেনি আজকের প্রজন্ম। গরুর গাড়ি দূরে থাক, পালকিতে বউ যাওয়ার কথা পড়েছে, কিন্তু দেখেনি তারা। এখন বর-কনে আসে চারচাকা গাড়িতে। যার যত বেশি সামর্থ, তার বিয়ের গাড়ি তত দামি। কিন্তু সেই নতুনের মাঝে পুরনোকে যদি ফিরে পাওয়া যায় তবে কেমন হয়! সেই পুরনো রীতি নতুন করে ছুঁয়ে দেখা গেলে! তেমনটাই করলেন পূর্ব বর্ধমানের জীবনানন্দ দে, বিয়ে করতে গেলেন গরুর গাড়িতে চড়ে। বউ নিয়ে ফিরলেন সেই গাড়িতেই।