রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

নদী দখলদার ও দূষণকারীদের নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি এইচআরপিবি’র

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১৩১ সময় দেখুন


স্টাফ করেসপন্ডেন্ট
৫ মার্চ ২০২৫ ১৮:১৫ | আপডেট: ৫ মার্চ ২০২৫ ২০:২৯


ঢাকা: পরিবেশ দূষণকারী ও নদী দখলকারীদের নির্বাচনের অযোগ্য ঘোষণা করতে নির্বাচনী আইনে (আরপিও) সংশোধনী আনার দাবি জানিয়েছে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)।

‎বুধবার (৫ মার্চ) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশনের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে সংগঠনের পক্ষ থেকে এ সংক্রান্ত লিখিত দাবি জানানো হয়। বৈঠকে ‎এইচআরপিবি’র পক্ষে সংগঠনের প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ, আইনজীবি মো. ছারওয়ার আহাদ চৌধুরী, এখলাস উদ্দিন ভুঁইয়া ও এএইচএম ইমরুল কাওসার প্রমুখ অংশ নেন।

‎বৈঠক শেষে, এইচআরপিবি প্রেসিডেন্ট আইনজীবী মনজিল মোরসেদ বলেন, ‘দেশে যত নদ-নদীর রয়েছে, আমরা পরিবেশ রক্ষায় আইনি লড়াই করছি। একটি আইনি লড়াইয়ের মাধ্যমে আপিল বিভাগের নির্দেশনা রয়েছে-নদী দখলকারী ও দূষণকারী যারা হবে, তারা নির্বাচনে অযোগ্য হবে- এমন মতামত দিয়েছে।’

‎তিনি বলেন, “ সামনে নির্বাচন রয়েছে। আমরা কমিশনের কাছে আবেদন দিয়েছি-আরপিও সংশোধন করে একটা বিধান সংযোজন করা, যারা নদী দূষণকারী ও দখলকারী যারা হবে তারা জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য হবে। নদী দূষণকারী ও দখলকারী কারা ইতোমধ্যে নদী রক্ষা কমিশন প্রতিবেদন প্রকাশ করেছে, কয়েক হাজার নদীর দূষণকারী দেশে আছে, ওয়েবসাইটে তালিকা রয়েছে।।”

‎এ অযোগ্যতা আইনের মাধ্যমে নির্ধারণ করা হলে দূষণ, দখল অনেক কমে যাবে- উল্লেখ করে এ আইনজীবি জানান, ঋণ খেলাপীরা এক সময় নির্বাচন করতে পারতেন। পরে আইন সংশোধন করে অযোগ্য ঘোষণা করা হয়।

‎মনজিল মোরসেদ বলেন, “কমিশন আমাদের দাবির সঙ্গে একমত পোষণ করেছে। তারা বলেছে, এটা অবশ্যই পরিবেশের জন্য ভাল হবে। কিন্তু এখানে আইনের সংশোধনের প্রয়োজন আছে। সংশোধন একটি দীর্ঘ প্রক্রিয়া। তারা চেষ্টা করবেন।”

‎সারাবাংলা/এনএল/আরএস

হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর