রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

‘বিএনপি কারও জন্য সুপারিশ করলে উপদেষ্টারা ঈর্ষান্বিত হন’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১১৮ সময় দেখুন


স্পেশাল করেসপন্ডেন্ট
৬ মার্চ ২০২৫ ২৩:১৮

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

ঢাকা: বিএনপির কারও জন্য সুপারিশ করলে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা ঈর্ষান্বিত হন বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে মিরপুর পল্লবীতে দরদ্রি মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণকালে এ অভিযোগ করেন।

রিজভী বলেন, ‘‘অন্তর্বর্তী সরকারের ভেতরে কিছু বিএনপিবিদ্বেষী উপদেষ্টা রয়েছেন। বিএনপি যদি কারও জন্য সুপারিশ করে, তাহলে উনারা খুব বিব্রত ও ঈর্ষান্বিত হন। ঈর্ষান্বিত হয়ে সেটাকে তারা বাইপাস করার চেষ্টা করেন। অথচ ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে দলীয় এমপিসহ বিএনপির অনেকেই নিরুদ্দেশ হয়ে গেছেন। গণতন্ত্রের লড়াইয়ে পতাকা বহন করতে গিয়ে সবচেয়ে বেশি নিপীড়ন-নির্যাতন সহ্য করেছেন বেগম খালেদা জিয়া। এটা তারা (উপদেষ্টা) অনেকেই হয়ত ভুলে গেছেন।’

তিনি বলেন, ‘দেশে আইনের শাসন নিশ্চিত থাকলে মব সংস্কৃতি তৈরি হত না। আইনশৃঙ্খলা বাহিনী ঠিকভাবে কাজ করছে না। ফলে ভয়ংকর পরিবেশ তৈরি হচ্ছে। বিষয়টির দিকে সরকারের নজর দেওয়া উচিত। সামাজিক অনাচার দূর করার দায়িত্ব সরকারের। অনেকের রক্তের বিনিময়ে বর্তমান সরকার এসেছে। তাদের মধ্যে স্বৈরাচারের কোনো বৈশিষ্ট্য যেন না থাকে।’

রিজভী বলেন, ‘শেখ হাসিনা মনে করেছিলেন তিনি যতই অন্যায়-অত্যাচার করুন না কেন, তার কিছু হবে না। নিজের মতো করে আইন-শৃঙ্খলা বাহিনী সাজিয়েছিলেন। পাশে আছে ভারত। সেই ভারত প্রোটেকশন দেবে। সেই ভরসায় তিনি নিজেকে অমর মনে করেছিলেন। আল্লাহ যে একজন আছেন সেটা তিনি ভাবেননি। ভাবেননি বলেই তিনি নিজের দেশের মানুষের ওপর অত্যাচারের স্টিম রোলার চালিয়েছেন। মানুষকে দমন করতে গিয়ে রাষ্ট্রশক্তিকে ব্যবহার করেছিলেন নির্বিচারে।’

তিনি বলেন, ‘জিয়াউর রহমানের সময়ে মানুষ ঘরের দরজা খুলে ঘুমাতে পারত। চাঁদাবাজি, রাহাজানি, ছিনতাই বন্ধ হয়ে গিয়েছিল। এসব অনেক কারণেই জিয়াউর রহমান আজও সকলের কাছে জনপ্রিয়। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধি করাসহ অনেক কাজ করেছেন তিনি। মানুষের জন্য ভাল কাজ করতে বেশি সময় লাগে না। কেবল সদিচ্ছা প্রয়োজন হয়। সেটা জিয়াউর রহমানের মধ্যে ছিল।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

সারাবাংলা/এজেড/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর