Last Updated:
বনগাঁ: দুবাই থেকে বাংলাদেশ হয়ে ভারতে আনা হচ্ছিল সোনা! বিএসএফের হাতে ধরা পড়তেই রীতিমতো চক্ষু চড়কগাছ। পেট্রাপোল সীমান্তের ১৪৫ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানদের হাতে গ্রেফতার হন এক সোনা পাচারকারী। পায়ুদ্বারে নলাকৃতি প্লাস্টিকে মোড়ানো সোনার পাউডার উদ্ধার হয়। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, সোনার ওজন প্রায় ৬০০ গ্রাম ও তার বাজারমূল্য আনুমানিক ৫০ লক্ষ টাকা। গোপন সূত্রে আগেই খবর ছিল সীমান্ত রক্ষী বাহিনীদের কাছে, সেই অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়। তখনই এক ভারতীয় যাত্রীর গতিবিধি দেখে সন্দেহ হয় জাওয়ানদের।
মেটাল ডিটেক্টর স্ক্যানিংয়ে হদিশ মেলে তার শরীরে লুকানো ধাতব পদার্থ। প্রথমে বিষয়টি অস্বীকার করলেও, পরে ওই ব্যক্তি স্বীকার করেন সোনা পাচারের কথা। এরপরই পায়ুপথে লুকানো ওই সোনার পাউডার উদ্ধার করা হয়। দুবাই থেকে বাংলাদেশ হয়ে ভারতে সোনা পাচারের চেষ্টা চালাচ্ছিলেন ওই ব্যক্তি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত ব্যক্তি মুম্বইয়ের বাসিন্দা এবং দুবাইতে ফ্যাশন ডিজাইনার হিসেবে কাজ করত। টাকার লোভেই সে দুবাই থেকে বাংলাদেশ হয়ে ভারতে এই সোনা পাচারের পরিকল্পনা করে। অবশেষে বিএসএফের তৎপরতায় ব্যর্থ হয় তার এই প্রচেষ্টা। কোথায় কার কাছে এই সোনা দেওয়ার কথা ছিল, আরও কারা এর সঙ্গে জড়িত আছে, তার খোঁজে তদন্ত চালানো হচ্ছে।
প্রসঙ্গত, একদিন আগেও এই সীমান্তে এক মহিলার কাছ থেকে উদ্ধার হয় ১০৩ গ্রাম সোনা, যার বাজার মূল্য প্রায় আট লক্ষ টাকা। গত মাসেও ২০ ও ২১ ফেব্রুয়ারি একই পদ্ধতিতে সোনা পাচারের দুটি ঘটনা ধরা পড়ে বলে জানিয়েছে বিএসএফ। যেখানে প্রায় তিন কেজি সোনা উদ্ধার হয়েছিল, যার বাজারমূল্য ছিল প্রায় আড়াই কোটি টাকা। এভাবেই সীমান্ত এলাকায় বারংবার সোনা পাচারকারী ধরা পড়ায়, এই চক্র আবারও সক্রিয় হয়েছে বলেই মনে করছেন তদন্তকারীরা। বিএসএফের তরফ থেকে জানানো হয়েছে, বিষয়টি মাথায় রেখেই আরও কড়া নজরদারি চালানো হবে সীমান্ত এলাকায়।
—- Rudra Narayan Roy
Kolkata,West Bengal
March 07, 2025 2:44 PM IST
India Bangladesh Border: বাংলাদেশ থেকে এ দেশে ঢুকল এক ভারতীয়, ভিতরে ধাতব ওটা কী! মেটাল ডিটেক্টরে ধরা পড়তেই সব ফাঁস!যা মিলল, দেখে সকলের চোখ কপালে
North 24 Parganas News: স্ত্রীর ভালবাসার টানে সাহিত্যিক বিভূতিভূষণ গড়েছিলেন গ্রন্থাগার! যার করুণ অবস্থা আজ বাঙালিদের ‘লজ্জা’