মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

আজকের পর কথা নয়, কাজ দেখতে চাই: সারজিস

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১১৩ সময় দেখুন


ঢাবি করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৫ ১৮:০৩ | আপডেট: ৮ মার্চ ২০২৫ ১৮:২৮

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সারজিস আলম নারীর নিরাপত্তা ও সাইবার সুরক্ষার দাবিতে কথা বলেন। ছবি: সারাবাংলা

ঢাবি: জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আমরা আমাদের বোনদের জুলাই অভ্যুত্থানে সামনের সারিতে পেয়েছি, তাদেরকে আমরা দলের ডিসিশন মেকিংয়েও সামনের সারিতে চাই। যে সব নারী এনসিপিতে যোগ দিচ্ছেন স্পেসিফিক টার্গেট করে তাদের নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। মব কালচার ব্যবহার করে বোনদের হেনস্তা করলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ব্যর্থ হিসেবে প্রমাণিত হবে। তাই, আজকের পর থেকে কথা নয়, কাজ দেখতে চাই।

শনিবার (৮ মার্চ) জন-পরিসরে নারীর নিরাপত্তা ও সাইবার সুরক্ষার দাবিতে জাতীয় জাদুঘরের সামনে এনসিপির বিক্ষোভ সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেছেন, ‘দেশে মা-বোন-নারীদের যতটুকু নিরাপদ ফিল করার কথা ততটুকু নিরাপত্তা রাষ্ট্র নিশ্চিত করতে পারছে না। শকুনদের চোখ থেকে মা-বোনদের রক্ষা করা এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।’

তিনি বলেন, ‘রাষ্ট্র এক জিনিস ধর্ম আরেক জিনিস। রাষ্ট্র সবাইকে ধারণ করে। রাষ্ট্রকে ঘর মনে করলে চলবে না। আমি কোন কথাটি কোথায় বলতে পারবো তা মাথায় রাখতে হবে।’

সারাবাংলা/এআইএন/এমপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)
সমন্বয়ক সারজিস আলম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর