Last Updated:
কোঝিকোড়: মাদক পাচারের খবর পেয়ে হানা দিয়েছিল পুলিশ৷ বিপদ আঁচ করে পুলিশকে ফাঁকি দিতে নিজের কাছে থাকা দু প্যাকেট এমডিএমএ ড্রাগ গিলে নেন পাচারকারী যুবক৷ যদিও শেষ পর্যন্ত পুলিশের হাত থেকে নিস্তার পায়নি সে৷ বরং দু প্যাকেট মাদক একসঙ্গে খেয়ে ফেলায় মৃত্যু হয় ওই যুবকের৷
চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে কেরলের কোঝিকোড়ে৷ এনডিটিভি-তে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী কোঝিকোড়ের আম্বায়াথোড়ে এলাকায় মাদক সেবনের খবর পেয়ে অভিযান চালায় পুলিশ৷ পুলিশ হানা দিয়েছে দেখেই বিপদ আঁচ করে ইয়াদান শানিদ নামে এক যুবক৷ তার কাছে এমডিএমএ ড্রাগের দুটি প্যাকেট ছিল৷
আরও পড়ুন: ভারতে ফিরলেই বিপদ, ভানুয়াতুর নাগরিক হলেন ললিত মোদি! ছোট্ট এই দেশে কী কী সুবিধে, জানলে অবাক হবেন
পুলিশের হাত থেকে বাঁচতে নিজের কাছে থাকা দু প্যাকেট এমডিএমএ ড্রাগই গিলে ফেলে ওই যুবক৷ এর পর পালানোর চেষ্টা করে সে৷ যদিও সঙ্গে সঙ্গেই তাকে ধরে ফেলে পুলিশ৷
ওই যুবক অসুস্থ হয়ে পড়তেই দ্রুত তাকে কোঝিকোড় মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ৷ চিকিৎসকরা অস্ত্রোপচার করে তার শরীর থেকে মাদকের প্যাকেট দুটি বের করার চেষ্টাও করেন৷ কিন্তু ওই যুবকের অবস্থার দ্রুত অবনতি হতে থাকে৷ কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তার৷
ওই যুবকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ৷ এই মাদক পাচার চক্রে আর কারা যুক্ত, তাও খতিয়ে দেখা হচ্ছে৷
Kolkata,West Bengal
March 08, 2025 8:54 PM IST
Viral News: রাত হলেই রমরমিয়ে চলত, একাধিক পুলিশের সঙ্গেই…! সুন্দরী মহিলা সামনে আসতেই ঘামতে শুরু করলেন অফিসাররা, কে ‘ইনি’?