সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

Hooghly News: ছাত্র-শিক্ষক হাতে হাত মিলিয়ে চাষবাস! স্কুলেই ফলছে আলু থেকে শাকসবজি Goghat High School students and teachers are farming together

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১২৪ সময় দেখুন


Last Updated:

স্কুলের মধ্যেই চাষ হচ্ছে আলু থেকে বিভিন্ন শাকসবজি। সেই চাষ করছেন স্কুলের ছাত্র ও শিক্ষক মিলিত ভাবে।

X

স্কুল

স্কুল প্রাঙ্গণে চাষ হয়েছে আলুর

হুগলি: স্কুলের মধ্যেই চাষ হচ্ছে আলু থেকে বিভিন্ন শাকসবজি। সেই চাষ করছেন স্কুলের ছাত্র ও শিক্ষক মিলিত ভাবে। মূলত হোস্টেলে থাকা পড়ুয়াদের পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার মজুদ করার জন্য এই অভিনব উদ্যোগ গোঘাট হাইস্কুলের।

এই বছর স্কুলের মধ্যে থাকা পাঁচ কাটা জমির উপরে আলু চাষ করে প্রায় ৪০ বস্তা আলু তৈরি করেছে স্কুলের ছাত্ররা। যা প্রতিদিনের আহারে সুষম পরিমাণ ছাত্রদের কার্বোহাইড্রেটের যোগান দেবে এমনটাই মনে করছেন স্কুলের প্রধান শিক্ষক।

আরও পড়ুন: হোটেলে রাত কাটাবেন? দরজা বন্ধের সময় গলিয়ে দিন তোয়ালে! ৯৯% লোকজনই জানেন না এই ‘ছোট্ট’ হ‍্যাকের পেছনের ‘বড়’ কারণ

প্রত্যন্ত গ্রামীণ এলাকার একটি স্কুল হল গোঘাট হাই স্কুল। হুগলির আরামবাগ সাব ডিভিশনে এর মধ্যে অবস্থিত এই স্কুল পিছিয়ে পড়া শ্রেণীর ছেলেমেয়েদের কাছে শিক্ষার কেন্দ্রবিন্দু। স্কুল সংলগ্ন রয়েছে স্কুলের হোস্টেল। সেই হোস্টেলে বহু সংখ্যক ছাত্র তারা পড়াশোনার জন্য থাকে। ছাত্রদের খাবার জন্য স্কুল প্রতিমাসে মাথা পিছু আঠারোশো টাকা করে বরাদ্দ করেছে।

কিন্তু সেই টাকার মধ্যে প্রত্যেক মাসের সুষম খাবার দেওয়া সম্ভব হয় ওঠেনা সব সময়। সেই কারণে স্কুলের প্রাঙ্গণেই ছাত্র শিক্ষকদের মিলিত উদ্যোগে চাষ করা হচ্ছে বিভিন্ন শাকসবজি এমনকি নিত্য প্রয়োজনীয় আলু।

এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক তরুণ কান্তি কোঙার বলেন, স্কুলের হোস্টেলের ছাত্রদের খাবার জন্য মাথাপিছু যে টাকা বরাদ্দ করা থাকে তাতে সম্পূর্ণভাবে তাদের সুষম আহার দেওয়া সম্ভব হয় না। তাই বেশ কিছু বছর ধরে তারা স্কুলের মধ্যে চাষ করছেন। সেই চাষের ফসল হওয়ার ফলে কিছুটা সুবিধা হচ্ছে ছেলেদের খাওয়া-দাওয়া করাতে। তিনি আরও জানান যবে থেকে তারা স্কুলের মধ্যে চাষ করতে শুরু করেছেন তাতে ছেলেদের একটু ভাল করে খাওয়া দাওয়া করানো যাচ্ছে।

আরও পড়ুন: গাছের দিকে তাকাতেই হাড়হিম! ঝুলছে যুবক, যুবতীর দেহ…ঘটনা জানলে শিউরে উঠবেন

সেই কারণে প্রতিবছর হোস্টেলে ছাত্র সংখ্যা বেড়েই চলেছে। স্কুলের কাছে সীমিত অর্থ থাকে। সেই সীমিত অর্থের মধ্যেই কীভাবে সুষম আহার দেয়া যায় ছেলেদের, সেই কথা মাথায় রেখেই তারা চাষের পরিকল্পনা নিয়েছিলেন। বর্তমানে স্কুলের ছাত্র শিক্ষকদের সম্মিলিত প্রয়াসে স্কুলের মধ্যেই চাষ করা হচ্ছে আলু থেকে বিভিন্ন শাকসবজি। যার ফলে লাভবান হচ্ছে ছাত্ররা।

রাহী হালদার

Next Article

East Bardhaman: গাছের দিকে তাকাতেই হাড়হিম! ঝুলছে যুবক, যুবতীর দেহ…ঘটনা জানলে শিউরে উঠবেন



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর