রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

বেনাপোলের চিহ্নিত সন্ত্রাসী লিটনের ১৭ বছরের সাজা – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১১৬ সময় দেখুন


মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোলের চিহ্নিত সন্ত্রাসী ও হত্যাসহ আট মামলার আসামি লিটনকে অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদন্ড দিয়েছে যশোরের একটি আদালত।

মঙ্গলবার যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন টিপু এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চসহকারী শাহরিয়ার ইবনে আজাদ।

মামলা সূত্র জানায়, লিটনের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজি ও বোমাবাজি, মাদকসহ সাতটি মামলা ছিলো। চিহ্নিত এ সন্ত্রাসীকে দ্রুত বিচার আইনের একটি মামলায় আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ। পরে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদকালে ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর লিটন জানায় তার কাছে অস্ত্র ও গুলি রয়েছে। তার ভাষ্য ওই দিন রাত সাড়ে নয়াটায় বেনাপোলের স্টেশন এলাকার একটি বটগাছের পাশ থেকে মাটি খুড়ে একটি সার্টারগান ও গুলি উদ্ধার করা হয়। এঘটনায় বোনপোল পোর্ট থানার এসআই হাবিবুর রহমান বাদী হয়ে অস্ত্র ও গুলি আইনে মামলা করেন।

মামলাটি তদন্ত কওে এসআই মনিরুল ইসলাম ১৫ অক্টোবর লিটনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। মঙ্গলবার রায় ঘোষনার দিনে বিচারক লিটনের উপস্থিতিতে অস্ত্র আইনের ধারায় তাকে ১০ বছরের সশ্রম কারাদন্ড একই সাথে গুলি আইনের ধারায় আরও সাতবছরের সশ্রম কারাদন্ডের আদেশ দেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর