বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
Another day, another record! Vaibhav Sooryavanshi scripts IPL history, becomes fastest to … | Cricket News কর্ণফুলীতে ভুয়া অভিযোগের বিরুদ্ধে অভিযোগ, অপপ্রচারের শিকার শেখ মুহাম্মদ ভূঞাপুরে মানসিক ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণ করে হাত পা বেধে ফেলে যায় ধান ক্ষেতে Farhan Akhtar Reacts To Don 3 Controversy; Deepika Padukone Makes First Appearance After Pregnancy Announcement | Bollywood News কালিয়াকৈরে ট্রাক উদ্ধার, ৫৯০ বস্তা চাউল সহ আটক -২ কালিয়াকৈরে স্ত্রীর করা নির্যাতন মামলায় আবু তালহা আটক ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইড দিবস পালিত TOI Exclusive | Sabastian Sawe’s London blitz makes us marathoners believe limits are meant to be pushed: Sawan Barwal | More sports News শ্যামনগরের গাবুরাতে ফেইথ ইন এ্যাকশনের বিনামূল্যে ১০০০ লিটারের ৬০টি পানির ট্যাংক ও সেটিং উপকরণ বিতরণ ডিজেল সংকটে আর নয় অস্থিরতা আমাদের বুস্টার মিশ্রিত পোড়া মবিলেই নির্ভরতা

এনসিপি নির্বাচন বিলম্ব করতে ‘গোলমাল’ করছে: জয়নুল আবদিন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৬৯ সময় দেখুন


স্টাফ করেসপন্ডেন্ট
১২ মার্চ ২০২৫ ২০:০৮ | আপডেট: ১২ মার্চ ২০২৫ ২১:১৪

জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক সমাবেশে সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জাতীয় সংসদ নির্বাচন বিলম্ব করতে ‘গোলমাল’ করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

বুধবার (১২ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ অভিযোগ করেন তিনি।

জয়নুল আবদিন ফারুক বলেন, ‘দেশের মানুষ যখন আন্দোলনরত ছিলেন ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে, যারা কথা বলেছেন, আন্দোলনকে সফল করেছেন, যারা আয়না ঘরে দীর্ঘদিন থেকে, জেলে থেকে এই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছে তাদের বিরুদ্ধে এই নতুন দল যেন এমন কোনো গোলমাল শুরু না করে। যার ফলে নির্বাচনকে বিলম্বিত করা হয়। জনগণই এই কথাগুলো বলা শুরু করেছে।’

তিনি বলেন, ‘বিএনপি এই সরকারকে স্পষ্টভাবে বলে দিয়েছেন, সংস্কার অবশ্যই করবেন। কিন্তু সংস্কারের নামে আবার আওয়ামী প্রেত্মাতারা সুযোগ বুঝে কোপ মারবে। এটা থেকে বিরত থাকতে হলে আপনাকে অনতিবিলম্বে একটি নির্বাচনের রোডম্যাপ দেওয়া উচিত।’

জয়নুল আবদিন ফারুক বলেন, ‘নতুন দল গণপরিষদ নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচন করার একটা পরিকল্পনা এই সরকারের কাছে পেশ করেছে। সরকারকে বলব, আমি গণপরিষদ বুঝি না, আমি বুঝি একটাই, আমার বিরুদ্ধে ৮৪টা মামলা ছিল। ১৬ বছরে ৯ বছর জেলে ছিলাম। একজন রাজনৈতিক কর্মী স্বাধীনতা যোদ্ধা হিসেবে প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের কাছে দাবি করতে চাই, গণপরিষদ নয়, বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা একটি নিরপেক্ষ জাতীয় নির্বাচন। যেই নির্বাচনের মধ্য দিয়ে আন্দোলনরত সকল দল অংশগ্রহণ করে সরকার গঠন করতে পারে এবং সংসদ গিয়ে যত সংস্কার আছে সব সংস্কার আলোচনা করে সমাধান করবে।’

তিনি বলেন, ‘এই মুহূর্তে দরকার বাংলাদেশে একটি নির্বাচন, যেই নির্বাচন হলে আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছা তাকে দেব। যাকে আমি পছন্দ করি তাকেই আমি ভোট দেব। সেই ভোটের ব্যবস্থা করার জন্য আপনাকে বসানো হয়েছে। তাই মানুষের দাবি, জনগণের দাবি, রাজনৈতিক দলগুলো যারা আন্দোলন করেছিল, তারেক রহমানের নেতৃত্বে তাদের সকলের দাবি দ্রুত নির্বাচন দিন।’

সরকারের প্রতি তিনি আহ্বান জানান, ‘অনতিবিলম্বে মানুষের ভোটের নিশ্চয়তা দিয়ে সুষ্ঠু ভোটের ব্যবস্থা করুন। আমরা অনুরোধ জানাব, এই ফ্যাসিস্টদের যদি বিচার করতে হয়, তাদের সকল অপকর্ম তুলে ধরতে হয়। তাই এই মুহূর্তে দরকার জনপ্রতিনিধির সরকার।’

গণতন্ত্র ফোরামের সভাপতি খলিলুর রহমান ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে ও কৃষক দলের আব্দুল্লাহ আল নাইমের সঞ্চালনায় সমাবেশে তাঁতী দলের কাজী মনিরুজ্জামান মনির, কৃষক দলের জাহাঙ্গীর আলম, কাদের সিদ্দিকী, মমিনুর রহমান সুজন, গণতন্ত্র ফোরামের ইসমাইল হোসেন সিরাজী বক্তব্য দেন।

সারাবাংলা/এফএন/এইচআই

এনসিপি
নির্বাচন
বিএনপি
সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom