Last Updated:
উত্তর ২৪ পরগণা: সীমান্তে ৪০০ পড়ূয়ার চিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে বিশ্ব উষ্ণায়ন রুখে পরিবেশকে বাঁচানোর ডাক খুদেদের। পরিবেশকে বাঁচিয়ে বিশ্ব উষ্ণায়ন রুখতে চিত্র প্রদর্শনীকে বেছে নিল ভারত-বাংলাদেশ সীমান্তের কচিকাঁচারা। বিশ্ব উষ্ণায়নে জেরবার গোটা পৃথিবী। সুদূর আন্টার্টিকা থেকে শুরু করে উত্তর মেরু সর্বত্রই বিশ্ব উষ্ণায়নের জেরে হিমবাহ গলতে শুরু করেছে। যার ফলে বাড়ছে সমুদ্রের জলস্তর।
সমুদ্রের জলস্তর বাড়াতে চিন্তার ভাঁজ ফেলেছে সমুদ্র তীরবর্তী দেশগুলির কপালে। ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও জাপান এর মতো দেশ সহ ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার সমুদ্র তীরবর্তী একাধিক দেশ চিন্তায় রয়েছে। কারণ সমুদ্রে জলস্তর যে হারে বাড়ছে তাতে সমুদ্র তীরবর্তী এই দেশ বা দেশের শহরগুলি আগামী দিনে জলের তলায় তলিয়ে যেতে পারে।
আরও পড়ুন: “আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
আরও পড়ুন: কঠিন বর্জ্য থেকে তৈরি হওয়া পোশাক পরে র্যাম্প মাতালেন নির্মল সাথীরা
বসিরহাট মহকুমার ইটিন্ডা-পানিতর গ্রাম পঞ্চায়েতের ভারত-বাংলাদেশ সীমান্তের ইছামতি নদীর পাড়ে চিত্র প্রদর্শনী হল। একদল খুদে শিল্পী বিশ্ব উষ্ণায়নের মতো এক গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে চিত্র প্রদর্শনী করল। গাছ কাটলে বা জল অপচয় করলে কীভাবে তা পরিবেশের ক্ষতি করে বিশ্ব উষ্ণায়ন ঘটায়। পাশাপাশি কিভাবে জল অপচয় বন্ধ করতে হবে সেই সমস্ত ছবি ফুটে ওঠে এই অঙ্কন প্রদর্শনীর মধ্য দিয়ে।
জুলফিকার মোল্লা
Kolkata,West Bengal
March 13, 2025 3:33 PM IST
North 24 Parganas News: আবেগ সামলে রাখুন, দোলের দিন শ্রীঘরে যেতে না চাইলে এই কাজ থেকে বিরত থাকুন! সতর্ক করল পুলিশ