বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

কর্ণফুলীতে মোবাইল কোর্ট অভিযান ৪ মামলায় ৭ হাজার টাকা জরিমানা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১০৬ সময় দেখুন
কর্ণফুলীতে মোবাইল কোর্ট অভিযান ৪ মামলায় ৭ হাজার টাকা জরিমানা

মোঃ সিরাজুল ইসলাম কর্ণফুলী চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় মাহে রমজান উপলক্ষে পণ্যের দাম ও মান সহনীয় পর্যায়ে রাখতে উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে।

বৃহস্পতিবার ( ১৩ মার্চ) মাহে রমজান উপলক্ষে জেলা প্রশাসন, চট্টগ্রামের নির্দেশনা অনুযায়ী বাজার মনিটরিং টাস্কফোর্সের উদ্যোগে মাস্টার হাট এলাকায় অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেন কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা।

মোবাইল কোর্ট পরিচালনাকালে ট্রেড লাইসেন্স ও মূল্য তালিকা না থাকার অভিযোগে ৪টি মামলায় ৭ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং সতর্ক করা হয়। এছাড়া নিত্য প্রয়োজনীয় দ্রব্যসমূহের বিক্রয়ের দোকানসমূহে বিশেষভাবে নজরদারি করা হয় এবং মজুদদারির বিষয়ে সকল বিক্রেতাকে সতর্ক করা হয়।

মোবাইল কোর্টে কর্ণফুলী থানার একটি টিম সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর