Last Updated:
কলকাতা: এয়ারপোর্ট মাইকেলনগরে বাস থেকে নামার পরেই লরির ধাক্কায় মৃত্যু হয়েছে দু’জনের। জানা যায়, আচমকা বাস থেকে নামতেই তিন যাত্রীকে চরম ধাক্কা মারে ঘাতক লরিটি। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু দুজনের মৃত্যু ও তিনজন আহত হন।
রবিবাসরীয় দিনে যশোর রোড মাইকেলনগরে পথদুর্ঘটনা ঘটনায় আহত হন তিন জন। তার মধ্যে দুজনের মৃত্যু হয়েছে।
রবিবার রাতে মর্মান্তিক পথ দুর্ঘটনার সাক্ষী থাকল মধ্যমগ্রাম মাইকেল নগর। এদিন বিরাটি থেকে বারাসাতের দিকে একটি যাত্রীবাহী বাস যাচ্ছিল, সেই সময় মাইকেল নগর স্টপেজে যাত্রী তোলা ও নামানোর সময় পেছন থেকে একটি লরি এসে ধাক্কা মারে। এই ঘটনায় দুই বাস যাত্রী ও লরি চালক আহত হন। তাদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। লরিটিকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ।
Kolkata,West Bengal
March 17, 2025 12:11 AM IST
Amit Shah: ক্যাপ্টেন পরিবর্তন হচ্ছে বিজেপির? জল্পনার মধ্যেই আগামী ২৯ মার্চ রাজ্যে আসছেন অমিত শাহ