মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল

আরামিটের ক্যাটাগরি পরিবর্তন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১১৪ সময় দেখুন


পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি আরামিট লিমিটেডের ক্যাটাগরি উন্নতি হয়েছে। কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নিত করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছে। যে কারণে কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নিত করা হয়েছে। আগামীকাল সোমবার (১৭ মার্চ) থেকে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে।

এছাড়া ডিএসই সূত্রে জানা যায়, কোম্পানিটি ১০ কোটি টাকা মুলধন নিয়ে ১৯৮৪ সালে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির বর্তমান পরিশোধিত মুলধন ৬ কোটি টাকা। কোম্পানিটির মোট শেয়ারের পরিমান ৬০ লাখ এবং রিসার্ভ অ্যান্ড সারপ্লাসে রয়েছে ৩ কোটি ৮৩ লাখ টাকা।

ডিএসই তথ্য মতে, গত ৫ বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৪ সালে ২০ শতাংশ নগদ লভ্যাংশ, ২০২৩ সালে ২৫ শতাংশ নগদ লভ্যাংশ, ২০২২ সালে ৫০ শতাংশ নগদ লভ্যাংশ, ২০২১ সালে ৫০ শতাংশ নগদ ও ২০২০ সালে ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৪ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.০৯ টাকা যা ২০২৩ সালে ছিল ৪.০১ টাকা, ২০২২ সালে ছিল ৮.২৫ টাকা, ২০২১ সালে ছিল ৭.৬৯  টাকা ও ২০২০ সালে ছিল ৩.৩৬ টাকা।

কোম্পানির গত ৪ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২০২৪ সালে ১৩৬.১০ টাকা যা ২০২৩ সালে ছিল ১৪৪.৯৯ টাকা, ২০২২ সালে ছিল ১৫২.২৮ টাকা, ২০২১ সালে ছিল ১৮১.৪২  টাকা ও ২০২০ সালে ছিল ১৩৭.৬৬ টাকা ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর