Last Updated:
আর্থিকভাবে পিছিয়ে পড়া গরীব মানুষ অসুস্থ বা বার্ধক্যজনিত কারণে মারা গেলে তিনি ফ্রি তেই দেন মৃত্যু’র সনদপত্র। এই ভাবে দেগঙ্গার প্রত্যন্ত এলাকায় ৫২ বছর ধরে সুনামের সঙ্গে মানুষদের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছেন গরীবের মসিহা ডাঃ সুকৃতি কুমার রায়। ১৯৭৩ সালে বাবার ইচ্ছাতেই এশিয়ার বৃহত্তম কলকাতা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ থেকে ডিএমএস পাশ করে দেগঙ্গার প্রত্যন্ত গ্রাম কালিতলা এলাকায় প্র্যাকটিস শুরু করেন তিনি।
আরও পড়ুন: বিরাট ঘোষণা কলকাতা মেট্রোর! প্রতি রবিবার একটি রুটে সম্পূ্র্ণ বন্ধ থাকবে মেট্রো চলাচল
প্রথমে ২ টাকা ভিজিট দিয়ে শুরু করলেও, পরে ৫ টাকা এবং বর্তমানে মাত্র ১০ টাকা ফি নেন এই চিকিৎসক। ইচ্ছে ছিল আইন নিয়ে পড়াশোনা করার, সামান্য সমস্যায় আইন নিয়ে পড়তে না পারায় চিকিৎসক বাবার ইচ্ছা অনুযায়ী হোমিওপ্যাথি মেডিকেল কলেজে ভর্তি হয়ে পাশ করে গ্রামের মানুষকে পরিষেবা দিতে থাকেন। ডাক্তার সুকৃতি কুমার রায় জানান, গ্রামীণ অর্থনৈতিক অবস্থা ভালো না থাকায় অনেক মানুষ ভালো চিকিৎসা পান না, গরীব মানুষ যাতে চিকিৎসা পরিষেবা পান তার জন্য বাবার ইচ্ছা অনুযায়ী তিনি দীর্ঘ ৫২ বছর পরিষেবা দিয়ে আসছেন এই ভাবেই। এই পরিষেবার জন্যই এলাকায় তিনি কারুর কাছে গরীবের চিকিৎসক, গরীবের মসিহা বা গরীবের ভগবান বলে পরিচিত আজ।
আরও পড়ুন: ভারতে ট্রেনে চড়তে ৩৫০ কিমিতে খরচ হয় ১২১ টাকা! বাংলাদেশ-পাকিস্তানে কত খরচ জানেন?
রোগীরাও যেন শারীরিক ও মানসিকভাবে অনেকটাই সুস্থ বোধ করেন এই ডাক্তারবাবুর কাছে আসলেই। তবে অতিরিক্ত জটিল কোন রোগ দেখলে হাসপাতালে যাওয়ারই পরামর্শ দেন প্রত্যন্ত এলাকার এই চিকিৎসক। বর্তমান সময়ে দাঁড়িয়ে তাই চিকিৎসকের এমন পরিসেবাকে কুর্নিশ জানাচ্ছেন সকলেই।
রুদ্র নারায়ণ রায়
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
March 20, 2025 12:29 AM IST
West Bengal news: সময়ে বেতন না পাওয়ার অভিযোগ! নানা সমস্যায় জর্জরিত হাওড়া পুরসভার অস্থায়ী কর্মীরা