মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

South Dinajpur News: ভয়াবহ আগুন, পুড়ে ছাই তিনটি বাড়ি! প্রাণ হারাল গবাদি পশুও, ক্ষতির পরিমাণ লক্ষাধিক | massive fire in south dinajpur beltali village

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১২০ সময় দেখুন


Last Updated:

আগুন থেকে বড়সড় দুর্ঘটনা জেলায়, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

আগুন থেকে বড়সড় দুর্ঘটনাআগুন থেকে বড়সড় দুর্ঘটনা
আগুন থেকে বড়সড় দুর্ঘটনা

দক্ষিণ দিনাজপুর: আগুন থেকে বড়সড় দুর্ঘটনা জেলায়। মুহূর্তের মধ্যে আগুনে ভস্মীভূত প্রায় তিনটি বাড়ি সহ গবাদিপশু। লক্ষাধিক টাকার সামগ্রী ক্ষতিগ্রস্থ হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থ পরিবারের। চাঞ্চল্যকর ঘটনাটি বালুরঘাট ব্লকের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের চৌরাপাড়া গ্রাম লাগোয়া বেলতলি গ্রামে।

গ্রামবাসীদের পক্ষ থেকে জানা যায়, এদিন হঠাৎ করেই একটি বাড়িতে আগুন ধরে যায়। তীব্র হাওয়া থাকায় সে আগুনও দ্রুত ছড়িয়ে পড়ে। এমনকি বাড়ির আশপাশে বাড়ির সঙ্গে লাগোয়া তিনটি খরের পালাতেও আগুন ধরে যায়। সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে গ্রামীণ বাসিন্দা সজনী মূর্মুর বাড়ি সহ আরও দুটি বাড়ি।

আরও পড়ুন: ভিন রাজ্যে কাজ করতে যাওয়া সুবল একমাস ধরে নিখোঁজ! পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ পরিবারের

এদিনের এই ভয়াবহ অগ্নিকাণ্ডের পরেই ঘটনাস্থলে আসেন পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ কুমার সরকার। এবিষয়ে তিনি জানান, “বালুরঘাট পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে প্রাথমিক সমস্ত ধরনের সাহায্য করা হবে ক্ষতিগ্রস্ত পরিবারকে।”

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

আগুনের তীব্রতার কারণে বাড়ি থেকে কোন কিছুই বার করে আনতে পারেনি সজনী মূর্মর পরিবার। তাদের দাবি, আগুন দেখে কোনক্রমে ঘর থেকে বেরিয়ে আসেন ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজনেরা। ঘরের ভেতরে থাকা চাল, আলু সহ নগদ ৭০ হাজার টাকা পুড়ে যায়। আগুন লাগার বিষয়টি সামনে আসতেই বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও পরে খবর দেওয়া হয় দমকল বিভাগে। এরপরেই ছুটে আসে দমকলের দুটি ইঞ্জিন। প্রাথমিক ভাবে অনুমান বিদ্যুতের তার থেকেই আগুন লেগেছে। বাড়ির সমস্ত আসবাবপত্র পুড়ে গেলেও অল্পের জন্য প্রাণে বাঁচে পরিবারের লোকজনেরা।

সুস্মিতা গোস্বামী 

Next Article

North 24 Parganas News: শীতের পর গরমেও আপনার ছাদবাগানে ভরিয়ে তুলুন রঙিন ফুলে! কী ভাবে করবেন, রইল সহজ টিপস



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর