Last Updated:
নয়াদিল্লি: পাক জঙ্গিদের বিরুদ্ধে এখনও ‘জিরো টলারেন্স’ নীতির কড়া অবস্থানেই অনড় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার৷ তাঁদের সরকারি নীতির কারণেই উপত্যকায় সন্ত্রাসবাদে মৃত্যুর সংখ্যা ৭০ শতাংশ কমে এসেছে৷ আমেরিকা এবং ইজরায়েলের মতো ভারতও নিজের দেশের সীমান্তরক্ষায় একচুলও রফা করার পক্ষপাতী নয়৷ শুক্রবার রাজ্যসভায় দাঁড়িয়ে এভাবেই জম্মু-কাশ্মীর, সন্ত্রাসবাদ এবং মাওবাদ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের অবস্থান এবং নীতির বিস্তৃত ব্যাখ্যা দিতে দেখা গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে৷
এদিন রাজ্যসভার একটি আলোচনায় অংশগ্রহণ করাকালীন শাহ জানান, উপত্যকায় সন্ত্রাসবাদ অনেকটা নিয়ন্ত্রণে আনা গেলেও অনুপ্রবেশ এখনও একটা বড় সমস্যা৷ যদিও উরি বা পুলওয়ামার মতো যে কোনও আক্রমণের জরুরি জবাব দিতে সদা প্রস্তুত মোদি সরকার৷ জঙ্গি দমনের বিষয়ে পূর্বতন সরকারগুলি ‘দুর্বল নীতি’ প্রণয়ন করেছিল বলে এদিন আবারও কটাক্ষ করেন শাহ৷
রাজ্যসভায় অমিত শাহ বলেন, ‘‘সারা বিশ্বে একমাত্র দু’টো দেশ, আমেরিকা এবং ইজরায়েল নিজের দেশের সীমান্ত নিয়ে কড়া অবস্থান নেয়৷ এবার ভারতও সেই তালিকায় শামিল হতে চলেছে৷’’
স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, ২০১৯ সালে ভারতীয় দণ্ডবিধিরক ৩৭০ ধারা বাতিল করার পরেই বর্তমানে কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীরে শান্তি পরিস্থিতি তৈরি হয়েছে৷ সেখানে G20 সম্মেলন হচ্ছে, সন্ধেবেলা সিনেমা হল খোলা থাকছে৷ ১০ বছর আগেও যেখানে জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের নায়কোচিত সম্মান দেওয়া হত, সেখানে এখন জঙ্গি অভিযোগ প্রমাণিত হলে তাঁদের আত্মীয়দের সমস্ত সরকারি পদ থেকে সরিয়ে দেওয়া হয়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া বার্তা দেওয়ার জন্য৷
এদিন রাজ্যসভায় ২০২৬ এর ৩১ মার্চের মধ্যে দেশ থেকে মাওবাদ ধুয়েমুছে সাফ করে দেওয়ারও অঙ্গীকার করেন স্বরাষ্ট্রমন্ত্রী৷
New Delhi,New Delhi,Delhi
March 21, 2025 4:28 PM IST
Man Performs Surgery on Himself: ডাক্তার দেখিয়ে কাজ হয়নি, ইউটিউব দেখে নিজেই নিজের পেট কাটলেন যুবক! কী হল তার পর?