সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

খুলনা বিভাগে করোনা ও উপসর্গে ২২ জনের প্রাণহানি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ২৮৩ সময় দেখুন
খুলনা বিভাগে করোনা ও উপসর্গে ২২ জনের প্রাণহানি


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক :: খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ২২ জনে মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৪৭১ জনের।মঙ্গলবার (১৭ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ সাতজন মারা গেছেন খুলনা জেলায়। বাকিদের মধ্যে যশোরে ছয়জন, কুষ্টিয়া ও ঝিনাইদহে তিনজন করে এবং সাতক্ষীরা, নড়াইল ও মাগুরায় একজন করে মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে এ পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ১ লাখ ৪ হাজার ৭৮১ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৮৫১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৮ হাজার ৮০৭ জন।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর