মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Aam Dal Recipe মা-ঠাকুমারা বলতেন, টক খেলে গায়ে রোদ লাগে না! আম দিয়ে টক-ডালের সহজ রেসিপি শিখে নিন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৩১ সময় দেখুন


Last Updated:

Aam Dal Recipe: গরমের দিনে ঠান্ডা থাকার শুদ্ধ বাঙালি উপায় টক-ডাল। কাঁচা আম দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলা যায় ভিন্ন স্বাদের আমডাল। খেতে যেমন সুস্বাদু, তেমনই পুষ্টিগুণে ভরা।

আম দিয়ে টক ডালের রেসিপিআম দিয়ে টক ডালের রেসিপি
আম দিয়ে টক ডালের রেসিপি

কলকাতা: গরমের দিনে ঠান্ডা থাকার শুদ্ধ বাঙালি উপায় টক-ডাল। কাঁচা আম দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলা যায় ভিন্ন স্বাদের আমডাল। খেতে যেমন সুস্বাদু, তেমনই পুষ্টিগুণে ভরা।

টক খেলে গায়ে রোদ লাগে না, এমন কথা মা-ঠাকুমারা বলতেন। কথাটা ভুল নয়। শরীর ঠান্ডা করতে সাহায্য করে কাঁচা আম। যে হারে গরম দিনের পর দিন বাড়ছে, খাবার যত হালকা আর সহজপাচ্য হয়, ততই ভাল। এতে শরীর খারাপ হবার সম্ভাবনাও কমে। তাছাড়া অরুচি কাটাতেও আম ডালের জুড়ি নেই। এখানে দেখে নেওয়া যাক আম ডাল বানানোর প্রক্রিয়া।

আরও পড়ুন: নীরবেই দানা বাঁধে প্রস্টেট ক্যানসার, এই এক লক্ষণ দেখলেই পুরুষরা সাবধান! মৃত্যুর হার বাড়ছে

১/২ কাপ মুগ ডাল, ১টা বড় সাইজের কাঁচা আম, ২ টেবিল চামচ মিহি করা আদাকুচি, ১/৪ চা চামচ হলুদগুঁড়ো, ২ টেবিল চামচ সর্ষের তেল, ১/৪ চা চামচ গোটা জিরে, ৬ কাপ জল, নুন আন্দাজমতো।

ভাল করে জল দিয়ে ডাল ধুয়ে নিতে হবে। ৩ থেকে ৪ বার ধুলেই ভাল। এবার একটি পাত্রে ১ টেবিল চামচ আদাকুঁচি দিয়ে সেদ্ধ করতে হবে ডাল। ডাল সেদ্ধ হয়ে গেলে গ্যাস বন্ধ করে একটু ঘুটুনি দিয়ে ডালটা ঘুটে নিলে ভালো হয়। অন্য দিকে, আমের খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নুন ও সামান্য হলুদ মাখিয়ে রাখতে হবে। এবার কড়াইয়ে সরষের তেল গরম করে শুকনো লঙ্কা আর জিরে ফোঁড়ন দিয়ে তাতে আমের টুকরোগুলো ভেজে নিতে হবে। এবার সেদ্ধ করে রাখা ডালে আমের টুকরোগুলো ছেড়ে দিয়ে পরিমাণ মতো দিতে হবে নুন এবং চিনি।

আরও পড়ুন: গরম পড়তেই রান্নাঘর-বাথরুমে বাচ্চা আরশোলার উপদ্রব শুরু, মুক্তি পাওয়ার দাওয়াই আছে ঘরেই! জানুন

এবার এতে গরম জল দিয়ে ফের চালু করতে হবে গ্যাস। এবার অল্প আঁচে ডাল জ্বাল দিতে হবে। ঘন হয়ে এলে গ্যাস বন্ধ করে দেওয়া যায়। গরমকালের জন্য ডাল একটু পাতলা রাখাই ভাল। তাই যদি মনে হয়ে খুব ঘন হয়ে আসছে, তাহলে ডালে আরেকটু জল মিশিয়ে নেওয়া যায়। টক ডালের ক্ষেত্রে চিনির পরিমাণ বোঝা অত্যন্ত জরুরি। এর উপরেই ডালের টক ভাব এবং মিষ্টির ছোঁয়া নির্ভর করে থাকে।

Next Article

Fish: পাকা শোলের পাতুরি খেয়েছেন? কীভাবে বানালে চেটেপুটে খাবে সবাই! ঠাকুমা-দিদিমার সহজ ‘সুপারহিট’ রেসিপি



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর