শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

‘রাজনীতিকদের দায়িত্ব ও ঝুঁকি নেওয়া প্রয়োজন’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ২৮৫ সময় দেখুন
‘রাজনীতিকদের দায়িত্ব ও ঝুঁকি নেওয়া প্রয়োজন’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: দেশের দুর্দিনে দেশপ্রেমিক এবং জনবান্ধব রাজনীতিকদের মেরুদণ্ড সোজা করে দাঁড়ানো দরকার। মহামারি ও রাজনৈতিক দুর্যোগ মোকাবিলায় রাজনীতিকেরা যদি দায়িত্ব ও ঝুঁকি না নেন তাহলে দেশ আরও ভয়াবহ দুর্যোগের মুখোমুখি হবে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

মঙ্গলবার (১৭ আগস্ট) প্রবীণ জননেতা এবং পার্টির প্রাক্তন সভাপতি বিপ্লবী খন্দকার আলী আব্বাসের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত শ্রদ্ধাজ্ঞপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, করোনা ও সরকার মিলে গণতান্ত্রিক ধারার রাজনীতি ও রাজনীতিককে ঘরে বন্দি করে রেখে দিতে সক্ষম হয়েছে। করোনা দুর্যোগ ও কতৃর্ত্ববাদী শাসন থেকে দেশ ও জনগণকে রক্ষা করতে একদিকে রাজনৈতিক ও সামাজিক উদ্যোগ আর অন্যদিকে রাজপথে ব্যাপক গণঐক্য-গণসংগ্রাম জোরদার করতে হবে।

সাইফুল হক বলেন, খন্দকার আলী আব্বাস ছিলেন সমাজ পরিবর্তনের বিপ্লবী আদর্শে উদ্বুদ্ধ জননন্দিত ও আত্মনিবেদিত রাজনৈতিক নেতা ও সংগঠক। ব্যক্তিগত কোনো প্রলোভনের কাছে তিনি আত্মবিক্রি করেননি। দেশের সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা ও স্বৈরতন্ত্র বিরোধী গণতান্ত্রিক আন্দোলনেও তিনি অগ্রণী ভূমিকা রেখেছেন। কৃষক আন্দোলনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তিনি বলেন, হার না মানা এই নেতার জীবন ও কর্ম আরও বহুদিন বিপ্লব আকাঙ্খী মানুষের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

সংহতি মিলনায়তনে প্রয়াত নেতা খন্দকার আলী আব্বাসের প্রতিকৃতিতে একে একে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাজ্ঞাপন করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, সাজ্জাদ জহির চন্দনের নেতৃত্বে সিপিবি, বজলুর রশীদ ফিরোজের নেতৃত্বে বাসদ, জোনায়েদ সাকির নেতৃত্বে গণসংহতি আন্দোলন, মোশারফ হোসেন নান্নুর নেতৃত্বে ইউনাইটেড কমিউনিস্ট লীগ, ফখরুদ্দীন কবীর আতিকের নেতৃত্বে বাসদ (মার্কসবাদী), বেলাল চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন, বাসদ (মাহবুব), সমাজতান্ত্রিক আন্দোলন, ভাসানী অনুসারী পরিষদ, জাতীয় গণতান্ত্রিক গণমোর্চা, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন পরিষদ, শেখ আবদুন নূরের নেতৃত্বে সোনার বাংলা পার্টি, সংহতি সংস্কৃতি সংসদ, বিপ্লবী ছাত্র সংহতি, শ্রমজীবী নারী মৈত্রী, বিপ্লবী চলচ্চিত্র সংহতি, বাংলাদেশ খেতমজুর ইউনিয়ন, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, বিপ্লবী শ্রমিক সংহতি, বিপ্লবী গার্মেন্টসস শ্রমিক সংহতি, গরীব মুক্তি আন্দোলনসহ বিভিন্ন দল, শ্রেণী পেশার নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, রাশিদা বেগম, এ্যাপোলো জামালী, স্নিগ্ধা সুলতানা ইভা প্রমুখ।

অনুষ্ঠানে খন্দকার আলী আব্বাসের রাজনৈতিক জীবনী পাঠ করেন বিপ্লবী ওয়াকার্স পার্টির নেতা বহ্নিশিখা জামালী। সমগ্র অনুষ্ঠানে শ্রমিকশ্রেণীর আন্তর্জাতিক সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত হয়।

সারাবাংলা/এএইচএইচ/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর