মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Numerology Predictions Today By Chirag Daruwalla 28 March 2025: সংখ্যাতত্ত্বে ২৮ মার্চ: দেখে নিন কেমন যাবে আজকের দিন, জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ১১৮ সময় দেখুন


সংখ্যা ৩-এর জাতক-জাতিকাদের মধ্যে এই দিন কাব্য এবং সাহিত্য চর্চার অনুষ্ঠানে যোগ দেওয়ার আগ্রহ বাড়বে। সংখ্যা ৪-এর জাতক-জাতিকাদের সম্পর্ক এই দিন মজবুত হবে। সংখ্যা ৫-এর জাতক-জাতিকাদের সৌভাগ্য এবং কঠোর পরিশ্রম সাফল্য আনবে। সংখ্যা ৬-এর জাতক-জাতিকারা কেরিয়ারের দিক থেকে নতুন অফার পেতে পারেন। সংখ্যা ৭-এর জাতক-জাতিকারা এই দিন একাধিক পরিস্থিতি সামাল দিতে সফল হবেন। সংখ্যা ৮-এর জাতক-জাতিকারা সুখী হবেন। সংখ্যা ৯-এর জাতক-জাতিকারা নিজেদের সঙ্গীর সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন।

আরও পড়ুন– রাশিফল ২৮ মার্চ: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

সংখ্যাতত্ত্ব নিয়ে এবার নিউজ18 বাংলার জন্য কলম ধরলেন প্রখ্যাত দূরদর্শী জ্যোতিষী চিরাগ দারুওয়ালা। দেখে নেওয়া যাক বিশদে জ্যোতিষী চিরাগ দারুওয়ালা এই দিনের জন্য কী ভবিষ্যদ্বাণী করছেন।

#সংখ্যা ১ (যাঁদের জন্ম ১, ১০, ১৯ এবং ২৮ তারিখে):

শ্রী গণেশ বলছেন, সংখ্যা ১-এর জাতক-জাতিকাদের জন্য এই দিনটি খুবই ক্লান্তিকর হবে। এই দিন আপনি আপনার ভাইবোনদের কাছ থেকে কিছুটা হতাশা পেতে পারেন, তাই তাঁদের সঙ্গে চিন্তাভাবনা করেই কথা বলা উচিত। ব্যবসার জন্য এই দিনটি শুভ। কঠোর পরিশ্রম করে আপনি সাফল্য পাবেন।

#সংখ্যা ২ (যাঁদের জন্ম ২, ১১, ২০ এবং ২৯ তারিখে):

শ্রী গণেশ বলছেন, সংখ্যা ২-এর জাতক-জাতিকারা এই দিন খুব আনন্দিত হবেন। কিন্তু মনে রাখা আবশ্যক যে, নিজের জিনিসপত্র নিরাপদে রাখতে হবে। আর কিছু হারালে চলবে না। এই দিন যদি আপনি কোনও টাকার লেনদেন করেন, তাহলে আপনি এর থেকে ভাল লাভ পাবেন। এই দিন আপনি এমন কারও সঙ্গে দেখা করতে পারেন, যিনি আপনাকে সাফল্য পেতে সাহায্য করবেন।

আরও পড়ুন– ২৮ মার্চ ২০২৫- কেমন যাবে আজকের প্রেমজীবন, জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

#সংখ্যা ৩ (যাঁদের জন্ম ৩, ১২, ২১ এবং ৩০ তারিখে):

শ্রী গণেশ বলছেন, আমলাতান্ত্রিক বিরোধের কারণে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সম্পর্কিত প্রকল্পগুলি আটকে রয়েছে। এই দিন আপনি কবিতা এবং সাহিত্যচর্চার অনুষ্ঠানে যোগ দেওয়ায় আগ্রহী হবেন। বিরোধীরা আপনাকে ঝামেলায় ফেলার চেষ্টা করবে। আপনাকে সতর্ক থাকতে হবে। কারণ আপনি অফিসে কোনও রাজনীতির শিকার হতে পারেন।

#সংখ্যা ৪ (যাঁদের জন্ম ৪, ১৩, ২২ এবং ৩১ তারিখে):

শ্রী গণেশ বলছেন, সময়ের সঙ্গে সঙ্গে আপনি পরিবর্তন দেখতে পাবেন। এই দিনটি সম্পূর্ণ পরিবর্তনের দিন হবে। এই দিন আপনার চৌম্বকীয় শক্তি বৃদ্ধি পাচ্ছে, যার কারণে সময়ের সঙ্গে সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। প্রতিপক্ষের পরাজয় থেকে আপনি আর্থিক লাভ পেতে পারেন।

#সংখ্যা ৫ (যাঁদের জন্ম ৫, ১৪ এবং ২৩ তারিখে):

শ্রী গণেশ বলছেন, এই দিন আপনার আবার কোনও পরিচিত ব্যক্তির সঙ্গে দেখা হওয়ার সুযোগ হবে। জমি বা বাড়ির আকারে সম্পত্তি লাভ করার সম্ভাবনা রয়েছে। আপনার ভাগ্য এবং কঠোর পরিশ্রম আপনাকে সাফল্য এনে দেবে। এই সাফল্য আপনার জীবনে সুখ বয়ে আনবে। আপনার কাজ প্রশংসিত হবে। নতুন সুযোগ পেয়ে আপনার মন আনন্দিত হবে।

#সংখ্যা ৬ (যাঁদের জন্ম ৬, ১৫ এবং ২৪ তারিখে):

শ্রী গণেশ বলছেন, এই দিন সম্পর্কগুলিতে একটু উত্তেজনা আসতে পারে। নিজের পরিবারের জন্য কিছুটা সময় বার করে তাঁদের সঙ্গে কথা বলতে হবে, তবেই আপনার সমস্যার সমাধান হতে পারে। কেরিয়ারের দিক থেকে আপনি অনেক নতুন প্রস্তাব পেতে পারেন, তবে ধৈর্য ধরে সিদ্ধান্ত নেওয়া উচিত। তাড়াহুড়ো করা চলবে না।

#সংখ্যা ৭ (যাঁদের জন্ম ৭, ১৬ এবং ২৫ তারিখে):

শ্রী গণেশ বলছেন, এই দিন আপনার আকর্ষণীয়তা বৃদ্ধি পাবে এবং আপনি সাহসী হয়ে উঠবেন। নিজের সাহসের শক্তিতে আপনি অনেক পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে সক্ষম হবে। আপনার আকর্ষণীয়তাই এই দিন আপনাকে সকলের মনোযোগ কাড়তে সাহায্য করবে। পরিস্থিতি যা-ই হোক না কেন, আপনি তা সমাধান করার চেষ্টা করবেন।

#সংখ্যা ৮ (যাঁদের জন্ম ৮, ১৭ এবং ২৬ তারিখে):

শ্রী গণেশ বলছেন, এই দিন কেনাকাটার ক্ষেত্রে আপনি খুব ভাগ্যবান হতে পারেন। আপনার মন আনন্দিত থাকবে, যার কারণে আপনি অন্তর থেকে সুখ অনুভব করবেন। আপনি বাড়ির জন্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারেন, যা আপনার মনকে আরও ভাল করে তুলবে। অনেক প্রচেষ্টার পরে আপনি আর্থিক লাভ পাবেন।

#সংখ্যা ৯ (যাঁদের জন্ম ৯, ১৮ এবং ২৭ তারিখে):

শ্রী গণেশ বলছেন, এই দিন কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে আপনার কিছু সমস্যা হতে পারে। বিশেষ করে যদি আপনি সাবধানতা অবলম্বন না করে এগিয়ে যান, তাহলে আপনি রাজনীতির শিকার হতে পারেন। আপনি এই দিন নিজের সঙ্গীর সঙ্গে ভ্রমণেও যেতে পারেন। পারিবারিক সম্পর্কের জন্য এই দিনটি শুভ।

(Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর