Last Updated:
মুর্শিদাবাদ: আগুনে পুড়ে নিঃস্ব হয়ে গেল শেষ সম্বলটুকুও। বৃদ্ধা পাড়ায়-পাড়ায় ভিক্ষা করে অল্প কিছু টাকা জমিয়ে রেখেছিলেন। সেই সামান্য সঞ্চয়ও পুড়ে ছাই হয়ে গেছে। মাথার ছাদ হারিয়ে দিশেহারা পরিবার। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল থানার ঘোড়ামারা অঞ্চলের নিশ্চিন্তপুর দাঁইড়পাড়া এলাকায়।
ডোমকলের বাসিন্দা খতেজান বেওয়া। দৈনিক ভিক্ষা করেই চালাতেন সংসার। সামান্য কিছু টাকা জমিয়ে রেখেছিলেন। কিন্তু হঠাৎই অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায় আসবাবপত্র থেকে নগদ অর্থ, সব কিছুই। আগুনের কড়াল গ্রাস থেকেই কিছুই উদ্ধার করতে পারেননি বলেই দাবি খতেজান বেওয়ার। ৫০০ টাকা ১০০ টাকা সব আধপোড়া অবস্থায় পড়ে রয়েছে বান্ডিল বান্ডিল। আর চোখের সামনে নগদ অর্থ পুড়ে যেতেই কান্নায় ভেঙে পড়েছেন পরিবার।
খতেজান বেওয়া জানিয়েছেন, ” আমি বৃ্দ্ধা মানুষ। কোনও রকমে ভিক্ষাবৃত্তি করেই সংসার চালাই। কিছু টাকা বান্ডিল বেঁধে জমিয়ে রেখেছিলাম। আগুনে সব পুড়ে গেল।”
স্থানীয়রা জানান, ” আগুনে ভস্মীভূত দু’টি পরিবার খুব অসহায়। মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে তাঁদের জীবন চলে। অসতর্কতার কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা এলাকার সাধারণ মানুষ চাই, যদি কোনও সরকারি সহায়তা, তবে এরা যেন তা থেকে বঞ্চিত না হয়।”
অন্যদিকে, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ঘোড়ামারা পঞ্চায়েত প্রতিনিধি সৌরভ হোসেন। তিনি নিজের উদ্যোগে ঘর বানানোর কাজ শুরু করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলির দায়িত্ব নেন। শুধু ঘর নয়, তাঁদের হাতে খাবার, চাল, ডাল, নতুন পোশাক ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীও তুলে দেন। ইতিমধ্যেই অস্থায়ীভাবে ঘর তৈরি করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে পঞ্চায়েতের পক্ষ থেকে।
কৌশিক অধিকারী
Kolkata,West Bengal
March 31, 2025 6:05 PM IST
East Bardhaman News: গড়গড় করে বলছে গায়ত্রী মন্ত্র! দুবছর বয়সেই মুখস্ত ‘এইসব’? বাংলার এই বাচ্চার কর্মকাণ্ডে চক্ষুচড়কগাছ