সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

HDFC ব্যাঙ্কের উপর থেকে টেকনোলজি ব্যান উঠল আংশিকভাবে, RBI দিল ছাড়পত্র

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ৩১৭ সময় দেখুন
HDFC ব্যাঙ্কের উপর থেকে টেকনোলজি ব্যান উঠল আংশিকভাবে, RBI দিল ছাড়পত্র


#নয়াদিল্লি:

HDFC Bank-এর উপর থেকে আংশিকভাবে টেকনোলজি ব্যান তুলে নিল RBI। গত বছর ডিসেম্বরেই RBI ঘোষণা করেছিল HDFC-র সমস্ত ডিজিটাল লঞ্চ বন্ধ থাকবে। কারণ হিসাবে জানা গিয়েছিল, HDFC Bank-এর প্রযুক্তিগত কিছু সমস্যা রয়েছে। সেগুলির যতক্ষণ না সমাধান করা হবে, ততক্ষণ ডিজিটাল পরিষেবা বন্ধ থাকবে। তাই, HDFC নতুন ক্রেডিট কার্ড দিতে পারেনি কাউকে। CNBC-TV18-এর একটি রিপোর্টে জানা গিয়েছে, ১৭ অগাস্ট RBI একটি চিঠির মাধ্যমে HDFC Bank-কে জানিয়েছে যে এবার থেকে তারা নতুন ক্রেডিট কার্ড গ্রাহকদের দিতে পারবে।

HDFC ব্যাঙ্কের চিফ একজিকিউটিভ অফিসার, শশীধর জগদীশন (Sashidhar Jagdishan) ১৭ জুলাই জানিয়েছিলেন, “প্রযুক্তিগত ত্রুটি নিয়ে RBI-এর নিষেধাজ্ঞার পর ব্যবসায় অনেকটা প্রভাব পড়েছে। কিন্তু, HDFC নতুন করে শুরু করবার জন্য তৈরি। RBI বিধিনিষেধ তুলে দেওয়ার পরে আমরা আমাদের নতুন প্রোডাক্টগুলিকে লঞ্চ করব। তবে টেকনোলজির পরিবর্তন করে ঘুরে দাঁড়াতে আমাদের ১২-১৫ মাস সময় লাগবে। আমি মনে করি আমাদের কোম্পানি অল্পদিনেই সফলতার শিখরে উঠেছিল। আমাদের যা ক্যাপাসিটি আমরা তার পাঁচ গুণ বৃদ্ধি করেছিলাম। এই কারণেই প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হতে হয়েছে আমাদের।”

HDFC চিফ ইনফরমেশন অফিসার, রমেশ লক্ষ্মীনারায়ণন (Ramesh Lakshminarayanan) এই বছরের শুরু দিকে জানিয়েছিলেন, “ডিজিটাল লঞ্চের উপর নিষেধাজ্ঞা কার্যকরী হওয়ার পর আমরা HDFC সিস্টেমগুলিকে এক্সটারনাল অডিটরদের দিয়ে যাচাই করাই। পুরো প্রক্রিয়া চলেছিল ফেব্রুয়ারি-এপ্রিল পর্যন্ত। সেই সমস্ত রিপোর্ট আমরা যথাযথ ভাবে, নিয়ম মেনে জমা করেছি।”

জানা গিয়েছে, HDFC Bank-এর লেনদেনের সংখ্যা নজর কেড়েছিল RBI ব্যানের আগে। সেই সময়ে কিছু প্রযুক্তিগত সমস্যা ছিল। কিছু ক্ষেত্রে দেখা গিয়েছিল, হার্ডওয়্যারের সমস্যার কারণে কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। এক্ষেত্রে লেনদেনের সময়ে সঠিকভাবে প্রযুক্তির কাজ করা যাচ্ছিল না। তবে HDFC Bank আবার ঘুরে দাঁড়াতে প্রস্তুত। RBI-এর শর্তগুলিকে মেনে নিয়ে নতুন ডিজিটাল লেনদেনের জন্য কাজ শুরু করছে HDFC Bank। বেসরকারি ব্যাঙ্কিং সংস্থার এই পদক্ষেপকে মান্যতা দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর