রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

‘জামায়াত কারো চক্ষু রাঙানিকে পরোয়া করে না’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ১৪০ সময় দেখুন


ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৫ এপ্রিল ২০২৫ ১৬:৫৭

সম্মেলনে বক্তব্য দিচ্ছেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান

নওগাঁ: জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেছেন, ‘জামায়াতে ইসলামী কারো চক্ষু রাঙানিকে পরোয়া করে না। জামায়াতে ইসলামীতে চাঁদাবাজ, সন্ত্রাসের কোনো সুযোগ নেই।’

শনিবার (৫ এপ্রিল) দুপুরে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জামায়াতের ওয়ার্ড সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি সুবিধা পাবেন নারীরা। অমুসলিমরা সমান নাগরিক সুবিধা ও ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে।’

মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ‘৩০০টি আসনে জামায়াতে ইসলামী প্রার্থী ঘোষণা করলেও আগামী নির্বাচনে ইসলামপন্থীদের ঐক্যের জন্য সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত।’

সম্মেলনে কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নওগাঁ জেলা জামায়াতের আমির আ.খ.ম আব্দুর রাকিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম, বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী মহানগরী জামায়াতের সাবেক আমির প্রফসর আবুল হাসেম, রাজশাহী অঞ্চলটিম সদস্য আমিনুল ইসলাম, শ্রমিক কল্যান ফেডারেশনের রাজশাহী অঞ্চল পরিচালক আব্দুস সবুর, নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারী, এ্যাড: আ স ম সায়েম, নায়েবে আমির ইঞ্জিনিয়ার এনামুল হক, মহিউদ্দিন, সহকারী সেক্রেটারী অধ্যাপক নাসির উদ্দীন, মারুফ আহমেদ, কর্মপরিষদ সদস্য ও অধ্যক্ষ মাহবুবুল আলম, জেলা জামায়াতের শুরা সদস্য খবিরুল ইসলাম প্রমূখ।

সারাবাংলা/এসডব্লিউ

জামায়াতে ইসলামী
জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর