রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

গাজায় গণহত্যা: স্বাধীনতা কনসার্ট স্থগিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১৩০ সময় দেখুন


স্পেশাল করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৫ ২২:৩৭

ছবি সংগৃহীত

ঢাকা: গাজা ও রাফায় নির্যাতিত জনগণের প্রতি সংহতি প্রকাশ করে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় পূর্ব নির্ধারিত ‘স্বাধীনতা কনসার্ট’ সাময়িক স্থগিত করেছে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’।

সোমবার (০৭ এপ্রিল) রাতে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মহান স্বাধীনতা দিবস সর্বজনীনভাবে উদযাপনের জন্য বাংলাদেশি শিল্পীদের অংশগ্রহণে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’ আয়োজিত ‘স্বাধীনতা কনসার্ট’আগামী ১১ এপ্রিল রাজধানী ঢাকার জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউ এবং একই দিনে চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় আলাদা আলাদা ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

ফিলিস্তিনের গাজা ও রাফায় দখলদার গণহত্যাকারী ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় ইতোমধ্যেই হাজার হাজার নিরপরাধ মানুষ শাহাদাৎ বরণ করায় ১১ এপ্রিলের পরিবর্তে ১২ এপ্রিল করে ঘোষণা দিয়েছিল সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন। কিন্তু, গাজা ও রাফায় শিশু, নারী ও বৃদ্ধদেরকেও নির্মমভাবে হত্যা, গাজা উপত্যকাকে মৃত্যু উপত্যকায় পরিণত করা, পৃথিবীর মানচিত্র থেকে গাজার চিহ্ন মুছে ফেলার যে নীতি গ্রহণ করেছে ইসরায়েল, তাতে ঢাকাসহ সারাদেশের মানুষ ফুঁসে উঠেছে। এমন পরিস্থিতিতে কনসার্ট আয়োজন শোভন নয় বলে মনে করছে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন।

সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ও সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম বকুল আজ রাতে এক বিবৃতিতে গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানিয় বলেন, ‘এমন ভয়ঙ্কর বর্বরতার নিন্দা ভাষায় প্রকাশ সম্ভব নয়। ইসরায়েলের বর্বরতা সত্ত্বেও বিশ্ববাসীর নির্লিপ্ত আচরণ ততোধিক অমানবিক। এই প্রেক্ষিতে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের ‘স্বাধীনতা কনসার্ট সাময়িক স্থগিত করা হয়েছে।’

সারাবাংলা/এজেড/এইচআই

গণহত্যা
গাজায় গণহত্যা
সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন
স্বাধীনতা কনসার্ট





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর