মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

West Bengal news শেষ মুহূর্তে বদলে গেল JEE মেইনস পরীক্ষার কেন্দ্র! মাথায় হাত পরীক্ষার্থীদের JEE Mains exam centre was changed stuendent were informed at the last moment

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১২০ সময় দেখুন


Last Updated:

West Bengal news: দুপুর ৩টের পরীক্ষা শুরু হল বিকেল পাঁচটা বাজতে দশে। গোটা দেশের সঙ্গে অনুষ্ঠিত এই পরীক্ষা আদৌ বৈধতা পাবে কি না তা নিয়ে আশঙ্কায় অভিভাবকরা। হুগলি থেকে পূর্ব বর্ধমান হঠাৎ বদল JEE মেন পরীক্ষার কেন্দ্র। তাতেই চরম বিপাকে পড়েন পরীক্ষার্থীরা।

মাথায় হাত পরীক্ষার্থীদের, শেষ মুহূর্তে জানানো হল পরীক্ষা কেন্দ্র অন্য জেলায়মাথায় হাত পরীক্ষার্থীদের, শেষ মুহূর্তে জানানো হল পরীক্ষা কেন্দ্র অন্য জেলায়
মাথায় হাত পরীক্ষার্থীদের, শেষ মুহূর্তে জানানো হল পরীক্ষা কেন্দ্র অন্য জেলায়

হুগলি: দুপুর ৩টের পরীক্ষা শুরু হল বিকেল পাঁচটা বাজতে দশে। গোটা দেশের সঙ্গে অনুষ্ঠিত এই পরীক্ষা আদৌ বৈধতা পাবে কি না তা নিয়ে আশঙ্কায় অভিভাবকরা। তাঁদের অভিযোগ, কর্তৃপক্ষের গাফিলতির জন্যই তাঁদের এই দুর্ভোগ পোহাতে হচ্ছে। ইমেল বা এসএমএস করেও কেন পরীক্ষা কেন্দ্র বদলের কথা জানানো হল না প্রশ্ন তুলছেন তা নিয়েও। কোন পরীক্ষায় ঘটলো এমন ঘটনা?

আরও পড়ুন: ফের ট্রেন দুর্ঘটনা! চলন্ত অবস্থায় দুভাগ হয়ে গেল হাওড়াগামী ফলকনুমা এক্সপ্রেস, প্রবল আতঙ্কে যাত্রীরা

হুগলি থেকে পূর্ব বর্ধমান হঠাৎ বদল JEE মেন পরীক্ষার কেন্দ্র। তাতেই চরম বিপাকে পড়েন পরীক্ষার্থীরা। JEE মেন পরীক্ষার সিট পরেছিল হুগলির পোলবার একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে। হঠাৎ করেই সেই পরীক্ষা কেন্দ্র বদল করে পূর্ব বর্ধমানের একটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে বলে নোটিস দেওয়া হয় ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে। তার জেরে চরম হয়রানির শিকার হলেন পরীক্ষার্থীরা। পরে পোলবা ব্লক প্রশাসন বিডিও পুলিশ গিয়ে তিনটি বাসের ব্যবস্থা করে তাদের বর্ধমানে পাঠানোর ব্যবস্থা করে।

মঙ্গলবার দুপুর তিনটে থেকে পরীক্ষা হওয়ার কথা ছিল। সেইমতো ১১৫ জন পরীক্ষার্থী কলেজে এসো উপস্থিত হয়। পরীক্ষার্থীদের সঙ্গে তাদের অভিভাবকরাও ছিলেন। কুড়ি মিনিট আগে তারা জানতে পারেন যে এই কলেজে পরীক্ষা নেওয়া হবে না। পূর্ব বর্ধমানের নাববহাটের একটি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হবে।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ, শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা দুই বঙ্গে! কোন কোন জেলায় বৃষ্টি?

পরীক্ষার্থীদের সমস্যার কথা জানতে পেরে হুগলির বিডিও, গ্রামীন পুলিশের ডিএসপি, পোলবা থানার ওসি কলেজে উপস্থিত হন। তাঁরা তিনটি বাসের ব্যবস্থা করেন।সেই বাসে করেই বর্ধমানের উদ্দেশ্যে রওনা করিয়ে দেওয়া হয় শিক্ষার্থী অভিভাবকদের। পরীক্ষার্থী আর অভিভাবকরা জানান চরম অব্যবস্থার শিকার তারা।আদৌ বর্ধমানে পৌঁছে তারা পরীক্ষা দিতে পারবেন কিনা তা নিয়ে  অনিশ্চয়তা তৈরি হয়। বিকেল চারটের পর অভিভাবক পরীক্ষার্থীদের নিয়ে তিনটি বাস বর্ধমানের নবাবহাটে পরীক্ষা কেন্দ্রে পৌঁছয়। বিকেল পাঁচটা বাজার দশ মিনিট আগে পরীক্ষা নেওয়া শুরু হয়। অভিভাবকরা উৎকণ্ঠার সঙ্গে বলেন, “এই পরীক্ষা আদৌ মান্যতা পাবে কিনা বুঝে উঠতে পারছি না”।

Next Article

SSC: স্কুলে ফেরার আবেদন মুখ্যমন্ত্রীর, তারপরও এল না কেউ, দিন শেষে ধরা পড়ল এ কোন ছবি?



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর