এসবিআই গ্রিন রুপি টার্ম ডিপোজিট কী?
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) “এসবিআই গ্রিন রুপি টার্ম ডিপোজিট” (SGRTD) নামক একটি স্কিম চালু করেছে। এই ডিপোজিট স্কিমটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে পরিবেশবান্ধব উদ্যোগগুলিতে অর্থায়নের জন্য ব্যাংক আরও তহবিল সংগ্রহ করতে পারে। এটি ইন্টারনেট ব্যাঙ্কিং এবং YONO অ্যাপ-সহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে পাওয়া যায়।
এসবিআই গ্রিন রুপি টার্ম ডিপোজিট-এর কী কী বৈশিষ্ট্য আছে?
যোগ্য গ্রাহক: SGRTD স্কিমটি রেসিডেন্ট ব্যক্তি, অ-ব্যক্তিগত গ্রাহক এবং এনআরআইদের জন্য খোলা। এনআরআই গ্রাহকদের জন্য এটি NRO এবং NRE ডিপোজিট হিসেবে পাওয়া যায়।
ডিপোজিটের পরিমাণ: সর্বনিম্ন জমার পরিমাণ ১,০০০ টাকা এবং এর কোনও ঊর্ধ্বসীমা নেই।
যোগ্য পণ্য: SGRTD স্কিমটি টার্ম ডিপোজিট এবং স্পেশাল টার্ম ডিপোজিটের জন্য প্রযোজ্য। এটি MOD, ট্যাক্স সেভিং, অ্যানুইটি বা রেকারিং ডিপোজিট স্কিমের জন্য প্রযোজ্য নয়।
মেয়াদের বিকল্পসমূহ:
– ১১১১ দিন
– ১৭৭৭ দিন
– ২২২২ দিন
আর কী কী বৈশিষ্ট আছে?
ম্যাচিওর করার আগেই টাকা তোলা: সাধারণ টাইম ডিপোজিটের নির্দেশিকা অনুসারে অনুমোদিত।
লোনের সুবিধা: ওভারড্রাফট এবং ডিমান্ড লোন-এর সুবিধা মেলে।
পণ্যের প্রাপ্যতা: প্রাথমিকভাবে ব্রাঞ্চ চ্যানেলের মাধ্যমে উপলব্ধ, শীঘ্রই ইন্টারনেট ব্যাঙ্কিং এবং YONO অ্যাপে চালুর পরিকল্পনা রয়েছে।
মনোনয়ন: যোগ্য গ্রাহকদের জন্য উপলব্ধ।
টিডিএস (TDS): আয়কর বিধি অনুসারে প্রযোজ্য। গ্রাহকরা টিডিএস কাটার থেকে ছাড় পেতে ফর্ম 15G/15H জমা দিতে পারেন।
অ্যাকাউন্ট স্থানান্তর: অ্যাকাউন্টগুলি ভারতের যে-কোনও এসবিআই শাখায় স্থানান্তর করা যেতে পারে।
Kolkata,West Bengal
April 17, 2025 8:19 PM IST