Last Updated:
নয়াদিল্লি: কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিহানায় জেরে সৌদি আরব সফর কাঁটছাঁট করে বুধবার সকালে ভারতে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদ। দিল্লি বিমানবন্দরে নেমেই কাশ্মীরের পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেন তিনি। সেই বৈঠকে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং অন্যান্য আধিকারিকেরা। এমনিতে প্রধানমন্ত্রীর সফর ছিল দু’দিনের। সেই হিসাবে বুধবার রাতে দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল মোদির। মঙ্গলবার রাতে সরকারি নৈশভোজ-সহ একাধিক কর্মসূচি ছিল তাঁর। কিন্তু সবটা বাতিল করে জরুরি ভিত্তিতে দেশে ফেরেন তিনি।
মঙ্গলবার রাতে সৌদি আরবের রাজার নৈশভোজ অনুষ্ঠানে যোগ না দিয়েই নয়াদিল্লির বিমান ধরেন প্রধানমন্ত্রী মোদি। মঙ্গলবার মধ্যরাতে ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, “সৌদি আরব সফর শেষ করে ভারতের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন প্রধানমন্ত্রী।”
আরও পড়ুন– ‘উই ওয়ান্ট জাস্টিস…’ জঙ্গি হামলার পর কাশ্মীরে মোমবাতি মিছিল পর্যটক এবং স্থানীয়দের
পহেলগাঁওয়ে মঙ্গলবার পর্যটকদের উপর হামলার ঘটনায় অন্তত ২৬ জনের মৃত্যুর আশঙ্কা করা হয়েছে। এক আইবি অফিসারও নিহত। নির্দেশ পেয়েই শ্রীনগরে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন আমিত শাহ।
আরও পড়ুন– মাসিক বেতন ছিল ১৮ হাজার টাকা, আফজল এখন ৪ কোটি টাকার মালিক ! ভাগ্য ফেরাল Dream11
জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় মঙ্গলবারের জঙ্গিহানার ঘটনায় অন্তত ২৬ জন পর্যটকের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রের খবর, স্বয়ংক্রিয় অস্ত্রধারী হামলাকারীরা সংখ্যায় ছিল পাঁচ-ছ’জন। ঘটনাচক্রে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের ভারত সফর এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সৌদি আরব সফরের সময়টিকেই হামলার জন্য বেছে নিয়েছে সন্ত্রাসবাদীরা। পাক জঙ্গিগোষ্ঠী লশকর-ই-ত্যায়বার ছায়া সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ) মঙ্গলবার রাতে ঘটনার দায় স্বীকার করেছে।
April 23, 2025 9:10 AM IST
Kashmir Terror Attack: ‘উই ওয়ান্ট জাস্টিস…’ জঙ্গি হামলার পর কাশ্মীরে মোমবাতি মিছিল পর্যটক এবং স্থানীয়দের